ফের কমল সোনার দাম! জানুন আজকের ২২ ও ২৪ ক্যারেটের লেটেস্ট রেট

Published on:

Published on:

Gold Price drop again check today's latest rates
Follow

বাংলা হান্ট ডেস্ক: স্বস্তির নিঃশ্বাস মধ্যবিত্তের জন্য। কারণ, ফের কমল সোনার দাম। হলুদ ধাতুর দর কমায় যথারীতি স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা। পাশাপাশি গহনা কেনার পরিকল্পনা করছেন অনেকেই। তবে গহনা কেনার পরিকল্পনা থাকলে এক নজরে দেখে নিন আজকের লেটেস্ট রেট।

ফের কমল সোনার দাম জানুন আজকের লেটেস্ট রেট (Gold Price)

ভারতে যে কোন উৎসবে সোনা কেনা অথবা উপহার দেওয়ার রীতি রয়েছে। এমনকি সোনা কেনাকে শুভ কাজের সঙ্গে তুলনা করা হয়। আবার অনেকেই সোনাকে বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখে। সেই ক্ষেত্রে সোনার দাম বাড়লে বিনিয়োগে মুনাফা বেশি পাওয়া যায়। কিন্তু সোনার দাম বাড়লে, সোনা কেনার ক্ষেত্রে চাপ বাড়ে নাগরিকদের, তেমনি কমলে স্বস্তির নিঃশ্বাস ফেলেন মধ্যবিত্তরা । দেখে নিন আজকের লেটেস্ট রেট (Gold Price)।

Gold Price drop again check today's latest rates

আরও পড়ুন: ১ জুলাই থেকে কার্যকর নতুন নিয়ম, নবম-দশমে তিন ভাষা শেখা বাধ্যতামূলক করল CBSE

আজ ২২ ক্যারেট সোনা, গয়নার সোনা ১ গ্রামের দাম নেমে এসেছে ১৪, ৩৩৫ টাকায়। মানে ১০ গ্রাম ১ লাখ ৪৩ হাজার ৩৫০ টাকার আশাপাশে যাচ্ছে। গুজরাটের এই বাণিজ্যিক শহরে আজ প্রতি ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার মূল্য ১৫,৬২৭ টাকা এবং ২২ ক্যারাট সোনা মিলছে প্রতি গ্রাম ১৪,৩২৫ টাকায়।

এছাড়াও দক্ষিণের এই আইটি সিটিতে আজকের সোনার দর কলকাতার মতোই। এখানে ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১৫,৬২২ টাকা এবং ২২ ক্যারাট সোনা বিকোচ্ছে প্রতি গ্রাম ১৪,৩২০ টাকায়।মধ্যপ্রদেশের রাজধানীতে আজ প্রতি ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১৫,৬২৭ টাকা।

পাশাপাশি ১ গ্রাম ২২ ক্যারাট সোনা কিনতে আজ গ্রাহকদের গুনতে হচ্ছে ১৪,৩২৫ টাকা।ওড়িশার রাজধানীতে আজ ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১৫,৬২২ টাকা। তবে এখানে ২২ ক্যারাটের দাম অন্য কিছু শহরের তুলনায় সামান্য বেশি, প্রতি গ্রাম ১৪,৩৮৪ টাকা।

তবে সোনার দাম কমার বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে গহনা কিনছেন তাদের চিন্তার কোন কারণ নেই। তবে ভবিষ্যতে সোনার দাম ( Gold Price) ফের আকাশচুম্বী হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছে।