সুখবর মধ্যবিত্তদের জন্য, অনেকটাই কমেছে সোনার দাম! জানুন ২২ ও ২৪ ক্যারেটের লেটেস্ট রেট

Published on:

Published on:

Gold Price drop again check today's latest rates
Follow

বাংলা হান্ট ডেস্ক: সোনার দামে (Gold Price) ফের মিলল স্বস্তি। বর্তমানে সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছে। তবে সোনার (Gold) দাম কিছুটা কমেছে। যার ফলে স্বস্তি পেয়েছেন ক্রেতারা। এমনকি এই সোনার দাম কমায় হাঁফ ছেড়ে বাঁচলেন স্বর্ণ ব্যবসায়ীরাও। শুধুমাত্র, গয়না হিসেবে পড়ার জন্য মানুষ সোনা কেনে এমন ধারণা ভুল। বহু মানুষ ভবিষ্যতে সঞ্চয়ের কথা মাথায় রেখে সোনা কিনে রাখেন।

ফের কমল সোনার দাম, জানুন আজকের লেটেস্ট রেট (Gold Price)

উল্লেখ্য, ভারতে যে কোন উৎসবে সোনা কেনা অথবা উপহার দেওয়ার রীতি রয়েছে। এমনকি সোনা কেনা কে শুভ কাজের সঙ্গে তুলনা করা হয়। আবার অনেকেই সোনাকে বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখে। সেই ক্ষেত্রে সোনার দাম বাড়লে বিনিয়োগে মুনাফা বেশি পাওয়া যায়। কিন্তু সোনার দাম বাড়লে, সোনা কেনার ক্ষেত্রে চাপ বাড়ে নাগরিকদের। বিয়ের মরশুমে দেখে নিন বাজারে আজ সোনার দাম কত (Gold Price)।

Gold Price drop again check today's latest rates

আরও পড়ুন: ভোটের দিনে যাতায়াতে বাধা! দক্ষিণ-পূর্ব রেলে বাতিল বহু ট্রেন, দেখুন সম্পূর্ণ তালিকা

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৪৫৭০টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪৫৭০০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৩২৫ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৩২৫০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৫২৫০ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৫২৫০০ টাকা।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৫১২৫ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৫১২৫০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৫১১৫ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৫১১৫০ টাকা।

এই সোনার দাম কমায়, স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট সমর দে জানান, বর্তমানে সোনার দাম কিছুটা কমলেও, আগামী দিনে আবারও সোনার দাম বাড়তে পারে।এমনকি, সোনার দাম বর্তমানে কম থাকায় আগামী দিনে বাড়তে পারার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সোনার দাম কমার ফলে যারা ইতিমধ্যে সোনা কিনে ফেলেছেন তাদের আশঙ্কা করার কিছু নেই। কিন্তু যারা কিনবেন ভাবছেন, তাদের অপেক্ষা না করার পরামর্শ দিয়েছেন তাঁরা (Gold Price)।