বাংলা হান্ট ডেস্ক: সপ্তাহের শুরুতেই কিছুটা কমল সোনার দাম (Gold Price)। এর আগে বেশ কিছুটা কমেছিল সোনার দাম। তবে উল্টো রথের দিন থেকে সোনার দাম বেড়ে গিয়েছিল। এমনকি গত কয়েক দিন সোনার দাম ১ লাখের কাছাকাছি ছিল। এই সোনার দাম বৃদ্ধি পাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছিল সাধারণ মানুষদের মাথায়। এমনকি বিক্রেতারাও বেশ চিন্তায় পড়েছিল। তবে সপ্তাহের শুরুতেই এক ধাক্কায় বেশ কিছুটা দাম কমেছে হলুদ ধাতুর। সোনার দাম কমায় হাঁফ ছেড়ে বাঁচলেন আম জনতা থেকে স্বর্ণ ব্যবসায়ীরা।
বুধবার ফের কমল সোনার দাম, জানুন আজকের লেটেস্ট রেট (Gold Price)
সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে (Gold Price)।

আরও পড়ুন: প্যান কার্ডে নয়া আপডেট, নতুন ফর্ম চালু—জানুন কী কী বদল ও আপনার করণীয় কী?
২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৪৫৮৫ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪৫৮৫০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৩৪৫ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৩৪৫০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৫২৭০ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৫২৭০০ টাকা।
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৫২০৫ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৫২০৫০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৫১৯৫ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৫১৯৫০ টাকা।
এই সোনার দাম (Gold Price) কমায়, স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট সমর দে জানান, বর্তমানে সোনার দাম কিছুটা কমলেও, আগামী দিনে আবারও সোনার দাম বাড়তে পারে।এমনকি, সোনার দাম বর্তমানে কম থাকায় আগামী দিনে বাড়তে পারার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সোনার দাম কমার ফলে যারা ইতিমধ্যে সোনা কিনে ফেলেছেন তাদের আশঙ্কা করার কিছু নেই। কিন্তু যারা কিনবেন ভাবছেন, তাদের অপেক্ষা না করার পরামর্শ দিয়েছেন তাঁরা।












