বাংলা হান্ট ডেস্ক: নতুন বছরের অধ্যবস্য শুরু থেকে আপনার আয় করার হিসাব বদলাতে চলেছে। অর্থাৎ আগামী ১ এপ্রিল থেকে নতুন এক নিয়ম আছে পারে প্যান কার্ড (Pan Card) হোল্ডারদের জন্য। আয়কর দফতর প্রস্তাবিত ড্রাফ ইনকাম ট্যাক্স রুল ২০২৬ কার্যকর হলে সম্পত্তি বেচাকেনা থেকে হোটেলের বিল সব ক্ষেত্রেই বেশ কিছু বদল আসবে, বলে মনে করা হচ্ছে এই প্যান কার্ডের নিয়মে।
প্যান কার্ডে নয়া নিয়ম, নতুন ফর্মে কী কী বদল হল জানুন (Pan Card)
নতুন বছরের অধ্যবস্য শুরু থেকে আপনার আয় করার হিসাব বদলাতে চলেছে। অর্থাৎ আগামী ১ এপ্রিল থেকে নতুন এক নিয়ম আছে পারে প্যান কার্ড (Pan Card) হোল্ডারদের জন্য। আয়কর দফতর প্রস্তাবিত ড্রাফ ইনকাম ট্যাক্স রুল ২০২৬ কার্যকর হলে সম্পত্তি বেচাকেনা থেকে হোটেলের বিল সব ক্ষেত্রেই বেশ কিছু বদল আসবে, বলে মনে করা হচ্ছে এই প্যান কার্ডের নিয়মে। পাশাপাশি গত ১ এপ্রিল থেকে প্যান কার্ডের একাধিক বদল এসেছে। তাছাড়া বর্তমানে আপনি যদি প্যান কার্ডের আবেদন করতে চান, তাহলে আপনাকে মোট চারটি ফর্মের প্রয়োজন হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: ভোটে যাতায়াত সহজ করতে ১৬টি স্পেশাল ট্রেন, রেলের ঘোষণা—রুট ও টাইমিং জানুন
যেখানে এর আগে প্যান কার্ডের আবেদন করতে গেলে কেবলমাত্র ২টি স্ট্যান্ডার্ড মাধ্যম করা হত। সেখানে এখন একটি ভারতীয় নাগরিকের জন্য ফর্ম ৪৯ এ ব্যবহার করা হত। এবং অন্যটি প্রবাসী ভারতীয়দের জন্য বিদেশি সংস্থার জন্য। সেটি হল ৪৯ এএ। তবে এই দুটো ফর্ম ১৯৬২ সালের আয়কর আইনের ১১৪ নম্বর আইন দ্বারা নির্ধারণ করা হয়েছিল। যেখানে বর্তমানে, ফর্ম ৯৩, ফর্ম ৯৪, ফর্ম ৯৫ ও ফর্ম ৯৬ -এর মাধ্যমে প্যানকার্ডের জন্য আবেদন করা যাবে। এই ফর্মগুলো যথাক্রমে ভারতীয় নাগরিক, ভারতীয় সংস্থা, বিদেশি ব্যক্তি ও বিদেশি সংস্থার জন্য। নতুন এই ফর্ম কাঠামো তৈরির উদ্দেশ্য হল ডকুমেন্টেশন প্রক্রিয়াকে আরও সংক্ষিপ্ত করা, পরিবেশ বান্ধব ও সহজবোধ্য করে তোলা।
এছাড়াও এর আগে ফর্মের কিছু অপ্রয়োজনীয় ঘর বাদ দেওয়া হয়েছিল। পাশাপাশি ইমেইল আইডি ও ফোন নম্বর যোগ করা এবার বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে আবেদনকারী এবার সরাসরি আপডেট নিজেই দেখতে পারবেন। তাছাড়া পরিচয় যাতে স্পষ্টভাবে যাচাই করা যায়, তার জন্য আরও বড় ছবি দেওয়ার কথাও বলা হয়েছে। একই সঙ্গে বেশ কিছু নতুন নিয়মও চালু করা হয়েছে।
যেখানে, নামের আদ্যক্ষর দিয়ে নাম লিখতে হবে না। সম্পূর্ণ নাম লিখতে হবে। পাশাপাশি মায়ের নাম দেওয়া এখন থেকে বাধ্যতামূলক হয়েছে। পাশাপাশি আবেদনকারী কোথাকার বাসিন্দার সেটাও এবার থেকে তথ্যে জানাতে হবে (Pan Card)।












