গহনা কেনার পরিকল্পনা করছেন? তাহলে জেনে নিন শনিবার বাজারে হলুদ ধাতুর দর কত?

Published on:

Published on:

Gold Price drop saturday seen todays rate
Follow

বাংলা হান্ট ডেস্ক: আরও একবার সোনার দামে মিলল স্বস্তি। সোনার দাম মাসের শুরুর দিকে দু’বার বদলে গিয়েছিল। এমনকি গত কয়েক দিন আগে সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছিল। চলতি সপ্তাহের শুরুর থেকে সোনার দাম (Gold Price) অনেকটাই কমেছে। যার ফলে স্বস্তি পেয়েছেন ক্রেতারা। এমনকি এই সোনার দাম কমায় হাঁফ ছেড়ে বাঁচলেন স্বর্ণ ব্যবসায়ীরাও।

কমল সোনার দাম জানুন আজকের রেট (Gold Price)

বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতেও সোনা ও রূপার দাম ওঠানামা করতে থাকবে। বিশেষজ্ঞরা আরও বলছেন, এর আগে যারা সোনা কিনেছেন তাদের চিন্তা করার কোন দরকার নেই। কিন্তু বর্তমানে যারা সোনার কিনবেন তাদের পকেটে কিছুটা হলেও চাপ বাড়বে। তাই জেনে নিন আজকের লেটেস্ট রেট (Gold Price)।

Gold Price drop saturday seen todays rate

আরও পড়ুন:ডাক্তারি পড়ার স্বপ্ন? ভর্তির আগে জেনে নিন কোন রাজ্যে কত MBBS আসন

আজ ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৩৫১৫ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৩৫১৫০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৪২২০ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৪২২০০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৪১৫০ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৪১৫০০ টাকা।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২১৭৬০ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২১৭৬০০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২১৭৫০ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২১৭৫০০ টাকা।

সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বাড়ার বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না (Gold Price)।