সপ্তাহান্তে সোনার দামে বড় চমক! দেখে নিন আজ বাজারে ২২ ও ২৪ ক্যারেট হলুদ ধাতুর লেটেস্ট প্রাইস

Published on:

Published on:

Gold Price find out what the market will be at the end of the first week of march
Follow

বাংলা হান্ট ডেস্ক: চলছে বিয়ের মরশুম। এর মাঝে সোনার দাম প্রতিদিনই ওঠানামা করছে (Gold Price) যার ফলে যথারীতি অসুবিধার সম্মুখীন হচ্ছেন মধ্যবিত্তদের। চলতি সপ্তাহে কিছুটা সোনার দাম কমলেও, সপ্তাহ শেষে শনিবার ফের কিছুটা বাড়ল হলুদ ধাতুর দর। সেই দর রবিবার একই রইল। এই বিয়ের মরশুমে আপনি যদি গহনা কেনা পরিকল্পনা করে থাকেন, তাহলে দেখে নিন মার্চ মাসের প্রথম সপ্তাহ শেষে হলুদ ধাতুর দর কত।

মার্চ মাসের প্রথম সপ্তাহ শেষে বাজারে সোনার দাম কত জানুন? (Gold Price)

সোনা মধ্যবিত্তদের কাছে শুধুমাত্র গহনা নয়, এটি একটি সাশ্রয়ের চিহ্ন। তবে সোনার দাম বরাবরই ওঠানামা করে। কিন্তু চলতি সপ্তাহ থেকে সোনার দাম কিছুটা কমেছে। যার ফলে স্বস্তি পেলেন ক্রেতারা। এমনকি এই সোনার দাম কমায় হাঁফ ছেড়ে বাঁচলেন স্বর্ণ ব্যবসায়ীরাও। সোনার দাম মূলত ডলারের বিপরীতে টাকার দাম, অপরিশোধিত তেলের দাম ইত্যাদির উপর নির্ভর করে। এর উপর ভিত্তি করে সোনা কিংবা রুপোর দর কখনও বাড়ে আবার কখনও কমে। তবে শনিবার ফের কিছুটা বেড়েছে সোনার দাম। যা সপ্তাহ শেষে রবিবারও একই পর্যায়ে রয়েছে। তাই আজ গহনা কেনা পরিকল্পনা থাকলে একবার আজকে লেটেস্ট রেট জেনে নিন (Gold Price)।

Gold Price find out what the market will be at the end of the first week of march

আরও পড়ুন: রবিবার রাজ্যজুড়ে SSC গ্রুপ ডি নিয়োগ পরীক্ষা, পরীক্ষার্থীদের কী কী নিয়ম মানতে হবে জানুন?

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৫৪১৫ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৫৪১৫০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৬২২০ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৬২২০০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৬১৪০ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৬১৪০০ টাকা।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৬৭৮৫ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৬৭৮৫০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৬৭৭৫ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৬৭৭৫০ টাকা।

সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত এই ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বাড়ার বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না। এমনকি, সোনার সঙ্গে অন্য কোন ধাতু মেশানো থাকলে সোনার রঙও বদলে যায় (Gold Price)।