বাংলা হান্ট ডেস্ক: ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে রবিবার হতে চলেছে রাজ্যজুড়ে এসএসসি গ্রুপ ডি নিয়োগ পরীক্ষা (SSC Exam)। এই পরীক্ষা দীর্ঘদিন ধরে আটকে থাকায়, স্কুলের মধ্যে অশিক্ষক কর্মী নিয়োগ ঘিরে পরীক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছিল প্রবল আগ্রহ ও প্রত্যাশা। তবে বহু প্রতীক্ষিত সময়ের পর এই নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে রবিবার অনুষ্ঠিত হতে চলেছে এসএসসি গ্রুপ ডি পদে নিয়োগের পরীক্ষা। যেখানে রাজ্যজুড়ে ৮ লক্ষ ৯ হাজারের বেশি ছাত্রছাত্রী পরীক্ষায় বসছেন। পাশাপাশি এই পরীক্ষার জন্য প্রতিটি পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতিও চলছে জোর কদমে।
রবিবার রাজ্যজুড়ে এসএসসি গ্রুপ ডি পরীক্ষা পরীক্ষার্থীদের নিয়ম গুলো জানুন (SSC Exam)
রাজ্যের বিভিন্ন স্কুলের শিক্ষা কর্মী নিয়োগের জন্য গ্রুপ ডি পদে লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে রবিবার। গ্রুপ ডি পদে শূন্য পদ রয়েছে ৫৪৮৮ টি। এছাড়াও মার্চ মাসের প্রথম দুটি রবিবার গ্রুপ সি ও গ্রুপ ডি পদের নিয়োগের পরীক্ষা নিতে চলেছে এসএসসি (SSC Exam)। পাশাপাশি এই পরীক্ষার জন্য রাজ্য জুড়ে প্রায় ১৭০০ টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। পাশাপাশি প্রতিটি কেন্দ্রে এ পরীক্ষার জন্য নিরাপত্তা জোর কদমে শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন: যাত্রী চাপ সামলাতে বড় সিদ্ধান্ত রেলের! এই রুটে কোচ বাড়ানো হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের
তবে জানা যায়, এই পরীক্ষার জন্য আবেদন করেছে ৮ লক্ষ ৯ হাজারের বেশি পরীক্ষার্থী। যার ফলে স্বাভাবিকভাবে রাজ্যে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের ভিড় আশঙ্কা রয়েছে। যদিও এই পরীক্ষা শুরু হবে রবিবার ১২ টা থেকে দুপুর ১:২০ পর্যন্ত। যেখানে পরীক্ষার সময়সীমা নির্দিষ্ট থাকায়, পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে পৌঁছে যেতে বলা হয়েছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রগুলিতে নিরাপত্তার জন্য জোরদার ব্যবস্থা নেওয়া হয়েছে।
এছাড়াও গ্রুপ সি পরীক্ষার মতনই, গ্রুপ ডি পরীক্ষাতেও রাজ্যের বাইরের বিভিন্ন প্রান্ত থেকে বহু পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। তাই ভিন্ন রাজ্য থেকে আগত পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে, বিশেষ নজরদারির ব্যবস্থাও করা হয়েছে।
এই পরীক্ষা কে কেন্দ্র করে বেশ কিছু নির্দেশিকাও জারি করা হয়েছে। যার মধ্যে অন্যতম হল, পরীক্ষা কেন্দ্রে বুট যুক্ত বা সম্পূর্ণ বন্ধ জুতো পড়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না। তার পরিবর্তে চপ্পল বা হাওয়াই চটি পরীক্ষায় অংশগ্রহণ নিতে হবে। এছাড়াও পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখার জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে (SSC Exam)।












