বাংলা হান্ট ডেস্ক: গতি ও আরামের অন্যান্য সংমিশ্রণ প্রদানকারী ট্রেন হল বন্ধ ভারত এক্সপ্রেস ট্রেনটি (Indian Railways)। যাত্রীদের সুবিধার্থে এবার এই ট্রেন চালু হওয়ার দু’বছরের মধ্যে ৪২ তম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন নিয়ে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেলওয়ে। এছাড়াও ভারতীয় রেল মন্ত্রকের তরফ থেকে এই এক্সপ্রেস ট্রেনের আসান সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বাড়ানো হবে ট্রেনের কোচের সংখ্যা।
যাত্রীদের জন্য় স্বস্তি কোচ সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত বন্দে ভারত এক্সপ্রেসের (Indian Railways)
দেশের ৪২তম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি আহমেদাবাদ এবং মুম্বই সেন্ট্রালের মধ্যে চলাচল করে। এই ট্রেনটি ২০২৪ সালের ১২মার্চ প্রধানমন্ত্রী সূচনা করেন (Indian Railways)। এই ট্রেন ১৩ মার্চ থেকে ট্র্যাকে দৌড়োতে শুরু করে ৪২তম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনটি মূলত আহমেদাবাদ – মুম্বই সেন্ট্রাল – আহমেদাবাদ – এই রুটে চলাচল করে।

জানা যাচ্ছে, আহমেদাবাদ-মুম্বই সেন্ট্রাল বন্দে ভারত এক্সপ্রেস ৪৯১ কিলোমিটার দীর্ঘ রুট দিয়ে চলাচল করে। যার জন্য সময় লাগে মাত্র ৫ ঘন্টা ৪০ মিনিট। তবে এবার গুজরাত ও মহারাষ্ট্রের মধ্যে সংযোগস্থাপনে ইতিমধ্যেই অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে ট্রেনটি। প্রতি ঘন্টায় প্রায় ৯০ কিলোমিটার বেগে চলার দরুন যাত্রীদের সময় বাঁচে অনেকটাই।
এছাড়াও যাত্রী আরামকে অগ্রাধিকার দিয়ে তৈরি এই ট্রেন।যার ফলে আহমেদাবাদ-মুম্বই সেন্ট্রাল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি বর্তমানে সপ্তাহে ছয় দিন চলে। তবে রবিবার এই ট্রেনের পরিষেবা বন্ধ থাকে। এছাড়াও আহমেদাবাদ এবং মুম্বই সেন্ট্রালের মধ্যে এই যাত্রাপথে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি চারটি রেলওয়ে স্টেশনে থামে। সেগুলি হল ভদোদরা, সুরাত, ভাপি এবং বোরিভালি। জানা যায়, আহমেদাবাদ-মুম্বই সেন্ট্রাল বন্দে ভারত এক্সপ্রেসের কোচ সংখ্যা বাড়িয়ে ২০ করা হয়েছে।
এছাড়াও অতিরিক্ত এসি চেয়ার কার কোচ যুক্ত করা হবে। ফলে ট্রেনের মোট আসনসংখ্যা বেড়ে হবে ২৭৮। এই বিষয়ে রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে আহমেদাবাদ-মুম্বই সেন্ট্রাল বন্দে ভারত এক্সপ্রেসের কোচ বাড়ানোর সিদ্ধান্ত যাত্রীদের আরও বেশি সুবিধা প্রদান করবে (Indian Railways)।












