বাংলা হান্ট ডেস্ক: সপ্তাহ শেষে যাত্রীদের ভোগান্তি। কারণ, রবিবার বাতিল হয়েছে একাধিক লোকাল ট্রেন (Indian Railways)। জানা যায় হাওড়া ডিভিশনের বিভিন্ন সেকশনে রক্ষণাবেক্ষণ ও ইঞ্জিনিয়ারিং কাজের জন্য রবিবার ট্রেন চলাচলে ওপরে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে। পাশাপাশি পূর্ব রেলের তরফ থেকে এই দিন বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এমনকি দূরপাল্লার ট্রেনের সময়সূচির পরিবর্তন করা হয়েছে। আজ বাড়ির থেকে বেরোনোর আগে দেখে নিন সময় সূচি।
ডানকুনি–শেওড়াফুলি–শিয়ালদহ রুটে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দেখুন তালিকা (Indian Railways)
গণপরিবহনের অন্যতম মাধ্যম হল ট্রেন। তবে সপ্তাহ শেষে, লাইনের একাধিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য ডানকুনি-শেওড়াফুলি-শিয়ালদহ লাইনের একাধিক ট্রেনের সময়সূচী বদল করা হয়েছে। তার উপর আজ রয়েছে এসএসসি পরীক্ষা। তাই পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার দেখে নিন আজকের ট্রেনের সময় সূচি (Indian Railways)।

আরও পড়ুন: একঘেয়ে চিংড়ির রান্না নয়! আজ বানান ইচা মারা; স্বাদ বদল করতে আজই বাড়িতে বানিয়ে ফেলুন এই রেসিপিটি
রক্ষণাবেক্ষণ কাজের জন্য হাওড়া থেকে ছাড়ে, এমন যে সব ট্রেন বাতিল করা হচ্ছে, সেগুলির নম্বর হল- 37823, 37827, 37825, 37055, 37651, 37237, 37241, 36821, 36823, 36827, 36031, 36033, 37917, 37611।
পাশাপাশি ব্যান্ডেল থেকে বাতিল হচ্ছে 37246, 37248, 37749 নম্বর ট্রেন। শেওড়াফুলি থেকে 37056 নম্বর ট্রেন বাতিল থাকছে। পুনদুয়া থেকে 37614 নম্বর ট্রেন বাতিল থাকবে।মেমারি থেকে 37652 নম্বর ট্রেন বাতিল।
ট্রেন বাতিল থাকবে কাটোয়া থেকে 37748, 37924, 35061, 53011 নম্বরের ট্রেন গুলো। আজিমগঞ্জ থেকে 53014, 35062 নম্বর ট্রেন বাতিল থাকছে। বর্ধমান থেকে 37832, 37834, 37836, 36834, 36838, 36840, 31152 নম্বর ট্রেন বাতিল। পাশাপাশি চন্দনপুর থেকে 36032, 36034 নম্বর ট্রেন বাতিল।শিয়ালদহ থেকে 32233, 32235, 31151 নম্বর ট্রেন বাতিল থাকবে। ডানকুনি থেকে 32234, 32236 নম্বর ট্রেন বাতিল থাকবে। এছাড়াও বেশ কয়েকটি ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে।
যার মধ্যে জামালপুর-হাওড়া কবিগুরু এক্সপ্রেস সকাল ৬টা ২৫ এর বদলে সকাল ৮:২৫ এ ছাড়বে। গোড্ডা-শিয়ালদহ মেমি ট্রেন গোড্ডা থেকে সকাল ৯:৪৫-এর বদলে ছাড়বে সকাল ১১:৪৫ মিনিটে। এছাড়াও হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেস সকাল ১০:৫৫-র বদলে দুপুর ১২: ৪০ মিনিটে ছাড়বে। এমনকি রামপুরহাট-জসিডি মেমু ট্রেন দুপুর ১২:২৫-এর পরিবর্তে দুপুর ১:৪০ মিনিটে রামপুরহাট থেকে ছাড়বে। পাশাপাশি হাওড়া- রামপুরহাট সাহিদ এক্সপ্রেস ও জয়নগর-হাওড়া এক্সপ্রেস ৩০ মিনিট দেরীতে ছাড়বে (Indian Railways)।












