বাংলা হান্ট ডেস্ক: সপ্তাহ শেষে বাড়িতে চিংড়ি মাছ নিয়ে আসলে একঘেয়ে আর মালাইকারি না বানিয়ে, বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু চিংড়ি মাছের এই রেসিপিটি (Recipe)। এটি বানাতে খুব সামান্য কিছু উপকরণ লাগে। দেখে নিন ইচা মারা করার প্রণালী।
স্বাদ বদল করতে সপ্তাহ শেষে বানিয়ে ফেলুন সুস্বাদু ইচা মারা (Recipe)
বাড়িতে চিংড়ি মাছ থাকলে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন ইচা মারা। এই রান্নাটি পুরোনো দিনের হারিয়ে যাওয়া চিংড়ির এই পদটি। আগেকার দিনে মা, ঠাকুমারা এই রান্নাটি করতেন। কী ভাবে বানাবেন এই পদটি বাড়িতে, তার প্রণালী রইল (Recipe)।
প্রণালী: প্রথমে কড়াইতে তেল গরম করে টুকরো করে কেটে রাখা আলু ভেজে তুলে রাখুন। এরপর চিংড়িমাছগুলি ভালো করে বেটে নিন। এ বার একটি বাটিতে জিরেগুঁড়ো, হলুদ, লঙ্কা সামান্য জল দিয়ে গুলে মশলা তৈরি করুন। এ বার কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে জিরে আর তেজপাতা ফোড়ন দিন। তারপর মশলা আর চেরা কাঁচালঙ্কা দিয়ে ভাল করে কষিয়ে নিন। এরপর মশলা থেকে তেল ছেড়ে এলে চিংড়ি মাছ বাটা দিয়ে দিন। এ বার ভাল করে নাড়াচাড়া করে যেতে হবে বেশ কিছু ক্ষণ। তারপর পরিমান মতো নুন আর চিনি দিয়ে দিন। তারপর চিংড়ির মিশ্রণটি ঝুরো ঝুরো হয়ে এলে উপর থেকে ঘি আর গরমমশলা ছড়িয়ে ঢাকা বন্ধ করে রাখুন কিছু ক্ষণ। তারপর গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন (Recipe)।