সপ্তাহ শেষে বাড়ল হলুদ ধাতুর দর! আজ বাজারে ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম কত?

Published on:

Published on:

Gold Price have increased sharply know today's latest rate
Follow

বাংলা হান্ট ডেস্ক: ফের আরও একবার বাড়ল সোনার দাম। এর ফলে মধ্যবিত্তের পকেটে চাপ পড়েছে। তবে মাঝখানে কিছুটা কমেছিল সোনার দাম। কিন্তু ফ্রেব্রুয়ারির শেষ সপ্তাহে এসে আবার বাড়ল হলুদ ধাতুর দর। এই মুহূর্তে সোনার গহনা কেনার পরিকল্পনা থাকলে জেনে নিন আজকের লেটেস্ট প্রাইস (Gold Price)।

ফ্রেব্রুয়ারির শেষ সপ্তাহে সোনার দাম কত জানুন? (Gold Price)

সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। তেমনি দাম কমলে রেহাই পায় জনতা। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে। জেনে নিন আজকের লেটেস্ট রেট (Gold Price)।

Gold Price have increased sharply know today's latest rate

আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আপডেট! ফল প্রকাশের সম্ভাব্য দিন জানাল পর্ষদ

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৫২৩০ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৫২৩০০টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৬০২৫ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৬০২৫০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৫৯৪৫ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৫৯৪৫০ টাকা।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৬৮৮০ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৬৮৮০০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৬৮৭০ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৬৮৭০০ টাকা।

বিশেষজ্ঞরা বলছেন, বাণিজ্যিক যুদ্ধের কারণে সোনার দাম ওঠানামা করছে। তবে বিয়ের মরশুমে সোনার দাম দ্রুত ওঠানামা করায় অসুবিধার মুখে পড়ছে আম জনতা। তবে, দেশীয় সোনার বাজারে দাম ক্রমাগত কমছে। যা ক্রেতাদের জন্য স্বস্তির বিষয়। অন্যদিকে, ফিউচার বাজারে দাম বাড়ছে। একই সঙ্গে, বিদেশী বাজারেও প্রচুর তৎপরতা চলছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতেও সোনা ও রূপার দাম ওঠানামা করতে থাকবে (Gold Price)।