বাংলা হান্ট ডেস্ক: শেষ হয়ে গিয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা (WBBSE)। চলতি বছর ১২ ফেব্রুয়ারি এই পরীক্ষার শেষ হয়। এবং এই পরীক্ষা প্রতিদিন সকাল ১০:৪৫ মিনিটের শুরু হয় যা দুপুর দুটো পর্যন্ত চলে। তবে পরীক্ষা শেষ হওয়ার পরে প্রত্যেকটি পরীক্ষার্থী মনে আসে ফলাফলের বিষয়টি। কবে মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হবে তা জানতে উৎসুক থাকেন পরীক্ষার্থী থেকে শুরু করে, তাদের অভিভাবক সকলেই। তবে এবার পর্ষদের তরফ থেকে জানানো হলো কবে বের হবে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট।
বড় আপডেট! মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের দিন ঘোষণা করলেন পর্ষদ সভাপতির (WBBSE)
মাধ্যমিক পরীক্ষার ৯০ দিনের মাথায় ফল প্রকাশ হয়। এবারও ৯০ দিনের মধ্যেই ফল প্রকাশ হবে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় (WBBSE)। এই ফলপ্রকাশের বিষয়টি তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান।

আরও পড়ুন: বাঙালি পাতে ভিন্রাজ্যের ছোঁয়া, অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন হায়দরাবাদি বড়ির ঝোল
এইদিকে, আগামী শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিকের সিলেবাসে বদল আসতে চলেছে। বাংলা, বিজ্ঞানের মতো বিষয়গুলিতে আসছে উল্লেখযোগ্য পরিবর্তন। সেই সঙ্গে কর্মশিক্ষার বর্তমান সিলেবাসে সময়োপযোগী বিষয় ঢোকানো হবে। এছাড়াও, অন্তর্ভুক্ত করা হচ্ছে মহাভারতও।
এই বিষয়ে সিলেবাস কমিটির চেয়ারপার্সন অদিতি নাগ চৌধুরী জানিয়েছেন, ২০২৭ সালেই সংশোধিত সিলেবাস চালু করে দিতে পারা যাব বলে আশা করা হচ্ছে। এছাড়াও সিলেবাস ভিডিও দেখার উপরে জোর দেওয়া হচ্ছে। চলতি বছরেই শিক্ষা দফতর বইগুলির সঙ্গে কিউআর কোড দিয়েছে।
সেখানে স্ক্যান করে অনলাইনে প্রতিটি অধ্যায়ের ভিডিও দেখে নিতে পারছে পড়ুয়ারা। সূত্রের খবর, এবার নতুন বইয়ে নির্দিষ্ট কোনও বিষয়ের আকর্ষণীয় ভিডিও কোথায় মিলবে, তা বলা থাকবে। পাশাপাশি বাংলা সিলেবাসে মহাভারতের অংশবিশেষ তুলে আনা হতে পারে। এমনকি ইংরেজির ক্ষেত্রেও ক্লাস ভেদে কমবেশি পরিবর্তন হচ্ছে সিলেবাস। একইসঙ্গে কর্মশিক্ষার ক্ষেত্রে বাদ দেওয়া হচ্ছে কিছু পুরানো বিষয় (WBBSE)।












