বাংলা হান্ট ডেস্ক: সোনার দামে (Gold Price) ফের মিলল স্বস্তি। গত মাসের শুরুর দিকে দু’বার বদলে গিয়েছিল হলদে ধাতুর দাম। কয়েক দিন আগে আগে সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছিল। বর্তমানে সোনার (Gold) দাম অনেকটাই কমেছে। যার ফলে স্বস্তি পেলেন ক্রেতারা। এমনকি এই সোনার দাম কমায় হাঁফ ছেড়ে বাঁচলেন স্বর্ণ ব্যবসায়ীরাও।
সোনা-রুপার বাজারে বড় পরিবর্তন দেখুন দর (Gold Price)
শুধুমাত্র, গয়না হিসেবে পড়ার জন্য মানুষ সোনা কেনে এমন ধারণা ভুল। বহু মানুষ ভবিষ্যতে সঞ্চয়ের কথা মাথায় রেখে সোনা কিনে রাখেন। এমনকি এই সোনা ভবিষ্যতের যেকোনো আপৎকালীন অর্থনৈতিক পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য মনের জোরও জোগায়। দেখে নিন আজকের লেটেস্ট রেট (Gold Price)।

আরও পড়ুন: আয়ুষ্মান ভারত কার্ডে e-KYC করেছেন? না হলে মিলবে না ৫ লক্ষের সুবিধা, জেনে নিন পদ্ধতি
৯৯৯ বিশুদ্ধতার ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৫২,৮৮০ টাকা। আগের লেনদেনের তুলনায় দাম কমেছে ৪৬০ টাকা। ৯১৬ বিশুদ্ধতার ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৪০,০৪০ টাকা এবং ৭৫০ বিশুদ্ধতার ১৮ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,১৪,৬৬০ টাকা।
৯৯৯ বিশুদ্ধতার রুপার দাম প্রতি কিলোগ্রামে ২,৩৬,৭৭০ টাকা। আগের তুলনায় প্রায় ৪০০ টাকা কমেছে রুপার দাম। তবে খুচরো বাজারে শহরভেদে এই দামে কিছুটা পার্থক্য রয়েছে।
এই সোনার দাম কমায়, স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট সমর দে জানান, বর্তমানে সোনার দাম কিছুটা কমলেও, আগামী দিনে আবারও সোনার দাম (Gold Price) বাড়তে পারে।এমনকি, সোনার দাম বর্তমানে কম থাকায় আগামী দিনে বাড়তে পারার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সোনার দাম কমার ফলে যারা ইতিমধ্যে সোনা কিনে ফেলেছেন তাদের আশঙ্কা করার কিছু নেই। কিন্তু যারা কিনবেন ভাবছেন, তাদের অপেক্ষা না করার পরামর্শ দিয়েছেন তাঁরা।













