বাংলা হান্ট ডেস্ক: সোনার দাম প্রতিদিনই ওঠানামা করে। এই সোনার দাম বৃদ্ধি পাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছিল সাধারণ মানুষদের মাথায়। এমনকি বিক্রেতারাও বেশ চিন্তায় পড়েছিলেন। তবে সপ্তাহের শেষে এক ধাক্কায় বেশ কিছুটা দাম কমলো হলুদ ধাতুর (Gold Price)। সোনার দাম কমায় হাঁফ ছেড়ে বাঁচলেন আম জনতা থেকে স্বর্ণ ব্যবসায়ীরা। জেনে নিন আজকের লেটেস্ট রেট।
মঙ্গলবার বাজারে হলুদ ধাতুর দর কত জানুন? (Gold Price)
চলতি মাসের শুরুর থেকে কিছুটা কমেছে সোনার দাম। বাংলার বাজারে শুক্রবার থেকে কিছুটা সস্তা হয়েছে সোনা। এক ভরিতে বেশ অনেকটাই পতন এসেছে দামে। পাশাপাশি, সোনা মধ্যবিত্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যে গয়না হিসেবে হলুদ ধাতুকে (Gold) দেখা হয় তা কিন্তু নয়। ভবিষ্যতের সঞ্চয় হিসেবেও অনেকে সোনা কিনে রাখেন। এবার এই বিয়ের মরশুমে আপনি যদি গহনা কেনা পরিকল্পনা করেন তাহলে দেখে নিন আজকের লেটেস্ট প্রাইস (Gold Price)।

আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পরীক্ষার আগেই সঙ্কট! সামাল দিতে বড় সিদ্ধান্ত সংসদের
আজ ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৪৯১৫ টাকা । ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪৯১৫০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৬৯০ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৬৯০০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৫৬১০ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৬৬১০০ টাকা।
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৬৬৪০ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৬৬৪০০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৬৬৩০ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৬৬৩০০ টাকা।
প্রসঙ্গত, এই সোনার দাম ওঠা নামার বিষয়ে গোল্ড কাউন্সিলের রিপোর্ট বলছে, সাম্প্রতিক সময়ে সোনার দামের (Gold Price) বাড় বৃদ্ধি দেখে বিনিয়োগকারীরাও ক্ষতির আশঙ্কায় পিছিয়ে আসছেন। রিপোর্ট বলছে, বর্তমান রাজনৈতিক এবং বাণিজ্য ক্ষেত্রে ঝুঁকি কমলেই ফের নামতে শুরু করতে পারে সোনার দাম। বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন ডলারের শক্তি বাড়লে, ট্রেজারি ইল্ড বৃদ্ধি পেলে ফের কমতে পারে সোনার দাম। তবে এই মুহূর্তে যারা সোনা কিনছেন তাদের চিন্তা করার কিছু নেই। কিন্তু ভবিষ্যতে আবারো সোনার দাম বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন ব্যবসায়ী থেকে স্বর্ণ বিশেষজ্ঞরা।












