বাংলা হান্ট ডেস্ক: দেশ রাজ্যে এসআইআর প্রক্রিয়ার আবহের মধ্যেই শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা (WBCHSE)। এই পরীক্ষা সুষ্ঠুভাবে করার জন্য অভিনব উদ্যোগ নিতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সূত্রের খবর চলতি বছর প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিতে চলেছে।
উচ্চমাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্ন রাখতে প্রাথমিক শিক্ষকদের ওপর ভরসা সংসদের (WBCHSE)
চলতি বছরের উচ্চ মাধ্যমিক (WBCHSE) পরীক্ষা সঠিকভাবে সম্পন্ন করতে এবার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষকদের পরীক্ষক ও পরিদর্শক হিসেবে নিয়োগের পরিকল্পনা করা হচ্ছে। এই বিষয়ে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, পর্যাপ্ত জনবলের ঘাটতি মেটাতে বিকাশ ভবনের সহযোগিতা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: এই অসঙ্গতিতেই প্রশ্ন! তিন কামরার ফ্ল্যাটে এক ঘরে ৯ জন—গাজিয়াবাদ কাণ্ডে নয়া মোড়
পাশাপাশি, চলতি বছর থেকে সেমিস্টার ও পুরনো পদ্ধতির পরীক্ষায় জটিলতায় প্রায় ৩৫ হাজার পরিদর্শকের প্রয়োজন। কিন্তু আগামী ১০ ফেব্রুয়ারি জেলা ও স্কুল পরিদর্শন ও জয়েন্ট কনভেনরদের সাথে বৈঠকের পরেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এছাড়াও সংসদ সূত্রের খবর অনুযায়ী, সরকারি কর্মীদের সেন্টার ইনচার্জ পদে নিয়োগের সম্ভাবনা রয়েছে। কারণ, এসআইআর ব্যস্ততার কারণে শিক্ষকের চাহিদা দেখা দিয়েছে। যার ফলে সেই ঘাট্টি মেটাতে প্রাথমিক শিক্ষকদের ওপর এই দায়িত্ব দেওয়ার তোরজোড় শুরু হয়েছে।
প্রসঙ্গত, পরীক্ষার স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে ।কোন পরীক্ষার্থী যে স্কুলে পরীক্ষা দিতে যাবে সেই স্কুলের কোন অভিভাবক শিক্ষক অথবা শিক্ষা কর্মী হিসেবে কর্মরত থাকলে তাহলে তাকেই সে ওই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার কাজে যুক্ত থাকতে পারবেন না (WBCHSE)।












