বাংলা হান্ট ডেস্ক: সোনার দাম প্রতিনিয়ত ওঠানামা করতে থাকে (Gold Price)। এই সপ্তাহে এসেও সেই দামের ধারাবাহিকতা বজায় রয়েছে। যার ফলে কাল ঘাম ছুটছে জন সাধারনের। এই পরিস্থিতিতে আপনি যদি সোনা কেনার পরিকল্পনা করেন, তাহলে এর দামের পরিবর্তনের দিকে একবার নজর দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। চলুন দেখে নেওয়া যাক আজকে সোনা ও রুপোর দাম কত।
হু হু করে বাড়ল সোনার দাম জানুন আজকের লেটেস্ট রেট (Gold Price)
মধ্যবিত্তদের কাছে সোনা অত্যন্ত সঞ্চয়ের জিনিস। সোনা যে কেবলমাত্র গয়না হিসেবে ব্যবহৃত হয় তা নয়। অনেকে সঞ্চয়ের জন্য সোনা কিনে থাকে। তবে সোনার দাম (Gold Price) বাড়লে মধ্যবিত্তদের চিন্তা বেড়ে যায়। আর বর্তমানে হলুদ ধাতুর দাম যে পর্যায়ে পৌঁছেছে তাতে মধ্যবিত্তদের প্রায় ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে সোনা কেনা। শুধুমাত্র যে সোনার দাম বেড়েছে তা নয় সোনার পাশাপাশি বেড়েছে রুপোর দাম।

আরও পড়ুন: ফ্রি বাস পরিষেবায় বড় আপডেট, মহিলাদের জন্য জারি হল বিশেষ গাইডলাইন
২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৫২১০ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৫২১০০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৬০০৫ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৬০০৫০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৫৯২৫ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৫৯২৫০ টাকা।
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৭০৩০টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৭০৩০০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৭০২০ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৭০২০০ টাকা।
বিশেষজ্ঞদের মতে চলতি বছরের সোনার দাম এক লাখ টাকা হয়ে যেতে পারে। আবার কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে সোনার দাম সর্বোচ্চ পৌঁছে গিয়েছে চলতি বছরে। এছাড়াও আগামী দিনে এই দামে কিছু সংশোধিত হতে পারে। তবে বর্তমানে যেভাবে সোনার দাম (Gold Price) বৃদ্ধি পাচ্ছে তাতে সোনার চাহিদায় কিছুটা হলেও প্রভাব পড়েছে।













