বাংলা হান্ট ডেস্ক: সপ্তাহের শুরুতেই কিছুটা কমল সোনার দাম (Gold Price)। এর আগে বেশ কিছুটা বেড়েছিল সোনার দাম। এই সোনার দাম বৃদ্ধি পাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছিল সাধারণ মানুষদের মাথায়। এমনকি বিক্রেতারাও বেশ চিন্তায় পড়েছিল। তবে সপ্তাহের শুরুতেই এক ধাক্কায় বেশ কিছুটা দাম কমেছে হলুদ ধাতুর। সোনার দাম কমায় হাঁফ ছেড়ে বাঁচলেন আম জনতা থেকে স্বর্ণ ব্যবসায়ীরা।
ফের কমল সোনার দাম জানুন আজকের লেটেস্ট রেট (Gold Price)
সোনা মধ্যবিত্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যে গয়না হিসেবে হলুদ ধাতুকে দেখা হয় তা কিন্তু নয়। ভবিষ্যতের সঞ্চয় হিসেবেও অনেকে সোনা কিনে রাখেন। এছাড়াও সোনা কেনার ক্ষেত্রে জুয়েলারিতে হলমার্কের চিহ্ন, হলমার্কিং এর বছর ও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে। এই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস হলো এমন একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুযায়ী তৈরি হয়েছে কিনা।

আরও পড়ুন: ইদ উপলক্ষে মেট্রোর টাইম টেবিলে বড় বদল, কখন মিলবে প্রথম ও শেষ ট্রেন?
২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৫০৭০ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৫০৭০০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৮৫৫ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৮৫৫০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৫৭৮০ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৫৭৮০০ টাকা।
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৬৬৮৫ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৬৬৮৫০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৬৬৭৫ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৬৬৭৫০ টাকা।
সব মিলিয়ে ইদের আগে বাজারে সোনা (Gold Price) এই পতন ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তির খবর নিয়ে এসেছে। গত কয়েক দিনের ওঠানামার পর আজকের এই কম দামে অনেকেই কেনাকাটার পরিকল্পনা করছেন। তবে বাজারের পরিস্থিতি যেহেতু দ্রুত বদলায়, তাই দামের এই সুযোগ কতদিন থাকবে, তা সময়ই বলবে (Gold Price)।













