বাংলা হান্ট ডেস্ক: ইদের ছুটিতে কলকাতা মেট্রো (Kolkata Metro)পরিষেবার আংশিক বদল আনতে চলেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। আগামী বৃহস্পতিবার সরকারি ছুটির কারণে শহরের একাংশে গুরুত্বপূর্ণ মেট্রো অনলাইনে আসতে চলেছে বেশ কিছু পরিবর্তন। পাশাপাশি কমানো হবে মেট্রো ট্রেন। তাই একনজরে দেখে নিন ওই দিনের সময়সূচী।
ইদের দিনে যাতায়াতে প্রভাব, মেট্রো পরিষেবায় বড় পরিবর্তন (Kolkata Metro)
আগামী বৃহস্পতিবার দেশ জুড়ে পালন হতে চলেছে বকরি ইদ। এই উপলক্ষে রয়েছে সরকারি ছুটি। আর এই ছুটের জন্য শহরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মেট্রো লাইনে ট্রেনের সংখ্যা কমানো হবে বলে জানা গিয়েছে। তবে যাত্রীদের স্বস্তি দিয়ে জানানো হয়েছে প্রথম ও শেষ মেট্রো ট্রেনে সময়সূচিতে কোন পরিবর্তন আনা হচ্ছে না (Kolkata Metro)।

আরও পড়ুন: বকরি ইদ উপলক্ষে ব্যাঙ্ক ছুটি কবে? শহরভিত্তিক সম্পূর্ণ তালিকা প্রকাশ্যে
পাশাপাশি মেট্রো সূত্রের খবর, গ্রীন ব্লু লাইন এ ট্রেন সংখ্যা বেশ কিছু কমানো হলেও পরিষেবা পুরোপুরি স্বাভাবিক থাকবে। যাতে যাত্রী পরিষেবার কোন অসুবিধা না হয় সে যদি কেউ নজর রেখেছে মেট্রো রেল কর্তৃপক্ষ (Kolkata Metro)।
কোন লাইনে কত ট্রেন চলবে তা এক নজরে দেখে নিন:
গ্রিন লাইন (সল্টলেক সেক্টর ফাইভ – শিয়ালদা / হাওড়া ময়দান – এসপ্ল্যানেড)
প্রতিদিন এই লাইনে ২২৮টি ট্রেন চললেও বৃহস্পতিবার তা কমে দাঁড়াবে ২০৪টিতে।
ব্লু লাইনে ( দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ): সাধারণত এই রুটে প্রতিদিন ২৬০ টি করে মেট্রো চলে। তবে ইদ উপলক্ষে সেদিন ২৪৬ টি ট্রেন চলাচল করবে।
ইয়েলো লাইন (নোয়াপাড়া – বারাসাত ভায়া বিমানবন্দর): এই রুটে সাধারণত ১২০টি মেট্রো চলাচল করে। ইদের দিন চলবে মাত্র ৯২টি ট্রেন।
তবে মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনের সংখ্যা কমলেও প্রথম ও শেষ ট্রেনের সময়সূচিতে কোনও বদল আনা হচ্ছে না। এরফলে অফিসযাত্রী ও সাধারণ মানুষ আগের সময় মেনেই পরিষেবা পাবেন।এছাড়াও পার্পল লাইন (জোকা – মাঝেরহাট) এবং অরেঞ্জ লাইন (কবি সুভাষ – হেমন্ত মুখোপাধ্যায়) এ কোনও পরিবর্তন করা হচ্ছে না। অন্যান্য দিনের মতন এইরূপে স্বাভাবিক থাকবে মেট্রো চলাচল (Kolkata Metro)।













