বাংলা হান্ট ডেস্ক: সময়ের সঙ্গে তাল মিলিয়ে এখন বৈদ্যুতিক গাড়ির প্রতি আগ্রহ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যার ফলে বিপুল ক্রেতা বৈদ্যুতিক গাড়ি (Electric Vehicle) কিনছেন। এদিকে, বৈদ্যুতিক গাড়ির সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেলেও চার্জিং পয়েন্টের সংখ্যা নিয়ে EV মালিকদের কাছ থেকে অভিযোগ পাওয়া যায়। এবার, সেই সমস্যার সমাধান হতে চলেছে। মূলত, সরকার (Government) এবার কয়েক হাজার নতুন চার্জিং পয়েন্ট (Charging Point) স্থাপন করবে। এই মেগা প্রকল্পটি সম্পন্ন হওয়ার পর বৈদ্যুতিক গাড়ির মালিকরা এখন সহজেই চার্জিং পয়েন্টের সন্ধান পাবেন। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
EV (Electric Vehicle) মালিকদের জন্য সুখবর :
১৫,০০০ কোটি টাকার বিশাল বিনিয়োগ: সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, দিল্লির নতুন ইভি পলিসি ২০২৬ শুধুমাত্র রাজধানী এবং এর পার্শ্ববর্তী এলাকাগুলিতেই চার্জিং নেটওয়ার্ক ৯,০০০ থেকে বাড়িয়ে সরাসরি ৩০,০০০-এ বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

এর জন্য প্রায় ১৫,০০০ কোটি টাকার একটি বিশাল ফান্ড ও ইনটেনসিভ নির্ধারণ করা হয়েছে। দিল্লি ট্রান্সকো লিমিটেডকে এর নোডাল এজেন্সি করা হয়েছে। যেটি কোনও বিলম্ব ছাড়াই জমি বরাদ্দের কাজ এবং সিঙ্গেল-উইন্ডো ক্লিয়ারেন্সের মাধ্যমে নতুন চার্জিং স্টেশন স্থাপনের কাজ ত্বরান্বিত করছে।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার সিদ্ধান্তের প্রশংসা করলেন মোদী! ভারতেও কম বয়সীদের জন্য নিষিদ্ধ হবে সোশ্যাল মিডিয়া?
ফাস্ট চার্জার স্থাপন করা হবে: এই ৩০,০০০ নতুন চার্জিং পয়েন্টের সবচেয়ে বড় সুবিধা হল, এগুলি অত্যন্ত চিন্তাভাবনা করে স্থাপন করা হচ্ছে। এর মধ্যে প্রায় ৩০ শতাংশ হবে হাই-স্পিড ডিসি ফাস্ট চার্জার। যা মাত্র ৩০ থেকে ৪০ মিনিটের মধ্যে গাড়িকে সম্পূর্ণ চার্জ করে দেবে।
আরও পড়ুন: আরও সহজেই ট্রেনের টিকিট বুকিং! প্রস্তুত IRCTC-র ওয়েবসাইটের নতুন ভার্সন, লাভবান হবেন যাত্রীরা
এই ফাস্ট চার্জারগুলি গুরুত্বপূর্ণ ন্যাশনাল হাইওয়ে থেকে শুরু করে এক্সপ্রেসওয়ে, পেট্রোল পাম্প ও মেট্রো স্টেশনগুলিতে স্থাপন করা হবে। অন্যদিকে, রাতে যানবাহন পার্কিংয়ের সুবিধার জন্য আরডব্লিউএ, হাউজিং সোসাইটি, অফিসের পার্কিং লট এবং বড় শপিং মলগুলিতে এসি স্লো/মিডিয়াম চার্জার স্থাপন করা হচ্ছে। সামগ্রিকভাবে এই পদক্ষেপের ফলে EV মালিকরা প্রত্যক্ষভাবে লাভবান হবেন এবং সফরের ক্ষেত্রেও সুবিধা মিলবে।
















