মাছ-মাংস থেকে মিষ্টি, পুজোয় সরকারি হাসপাতালে বিশেষ খাবারের আয়োজন

Published on:

Published on:

Goverment Hospital special festive menu at government hospitals

বাংলা হান্ট ডেস্ক: দুর্গাপুজোর সময় উৎসবের ক’টা দিন হাসপাতালের চার দেওয়ালের মধ্যে থাকা রোগীদের মুখে এক চিলতে হাসি আর ঘরের খাবারের স্বাদ এনে দিতে এলাহি ভোজের আয়োজন করেছিল বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ‌(Goverment Hospital)।

সরকারি হাসপাতালে পুজোর বিশেষ মেনু (Goverment Hospital)

তার আগে আরও একবার বলে রাখা ভাল, এই মেনু কিন্তু পাইস হোটেল নয়, হাসপাতালের। নবমীর দুপুরে রোগীদের পাতে ছিল ধোঁয়া ওঠা ভালো চালের সুগন্ধি ভাত, সঙ্গে মুসুর ডাল, মিক্সড ভেজ, সুস্বাদু রুই মাছের কালিয়া আর জিভে জল আনা চাটনি (Government Hospital)।

বিজয়া দশমীতে উৎসবের সমাপ্তি টানতে দুপুরের পাতে থাকছে কচি মাংসের সুস্বাদু পদ, সঙ্গে মুখমিষ্টি করার জন্য শেষপাতে মিষ্টির আয়োজন। শারদোৎসবের দিনগুলোতে হাসপাতালের চিরাচরিত ডায়েট কার্যত বদলে ফেলা হয়েছিল।

Goverment Hospital special festive menu at government hospitals

আরও পড়ুন: চাকরি বা ব্যবসাও নয়! পোস্ট অফিসের স্কিমে মাসে মোটা টাকা আয়ের সুযোগ

কোনওদিন রোগীদের পাতে পড়েছে মুগ ডাল, নবরত্ন তরকারির সঙ্গে লোভনীয় মাছের কালিয়া বা নিরামিষাশীদের জন্য মাখামাখি পনির। আবার অষ্টমীর দিনে রীতি মেনে সাজিয়ে দেওয়া হয়েছিল খাঁটি নিরামিষ পদ (Government Hospital)।