বাংলা হান্ট ডেস্কঃ ডিএ (Dearness Allowance) ইস্যুতে উত্তাল রাজ্য। মেলেনি কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা। পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ (DA) মামলার রায়ও এখনও রিজার্ভ। সবমিলিয়ে বকেয়া সহ মহার্ঘ ভাতা নিয়ে ক্ষোভ বাড়ছে এ রাজ্যের সরকারি কর্মীদের। ডিএ নিয়ে আপাতত বাংলার সরকারি কর্মীদের জন্য সুখবর না থাকলেও ভালো খবর আসছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) জন্য।
ডিএ বৃদ্ধি নিয়ে নয়া আপডেট | Dearness Allowance
খুব শীঘ্রই বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ। শ্রম ব্যুরোর তথ্য অনুসারে, কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ডিএ এবং ডিআর বেড়ে হতে পারে ৬০ শতাংশ। উল্লেখ্য, বর্তমান ৫৮% ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এবার তা বেড়ে ৬০% হতে পারেব। যা জানুয়ারি থেকেই লাগু হবে।
সূত্রের খবর, কমপক্ষে ২% ডিএ বৃদ্ধি করা হতে পারে এবার। উল্লেখ্য, গত বছর নভেম্বরে এআইসিপিআই-আইডব্লিউ ছিল ১৪৮.২। ডিসেম্বরের সূচক অনুযারী ডিএ সূচক ৫৯.৯৩ শতাংশ রয়েছে। কিন্তু ভগ্নাংশে ডিএ বৃদ্ধি যেহেতু হবে না তাই একেবারে ২% ডিএ বাড়তে চলেছে বলে সূত্রের খবর। যদি তেমনটা হয় তাহলে তা গত কয়েক বছরের তুলনায় হবে সবথেকে কম।
বর্তমানে ৫৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। গত বছরের জুলাইয়ে ৫৫ থেকে বাড়িয়ে ৫৮ শতাংশ করা হয়েছিল ডিএ। এবার ফের জানুয়ারি থেকে বাড়বে ডিএ। তবে মাত্র ২% বৃদ্ধির সম্ভাবনা। যদিও তার ঘোষণা পরেই হবে। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ও ডিআর বাড়তে পারে। যদিও এর আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে মার্চ বা এপ্রিলে।

আরও পড়ুন: ‘মুখ্যমন্ত্রী নথি ছিনতাই করেননি’, I-PAC কাণ্ডে রাজ্যের হলফনামার জবাব দেওয়ার সময় চেয়ে আবেদন ED-র
নিয়ম মতো বছরে দু’বার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারি এবং জুলাই এই দুই মাসে এই ভাতা কার্যকর করা হয়। যদিও ঘোষণা কয়েকমাস পরে হয়। ডিএ বৃদ্ধির ফলে দেশের প্রায় ১ কোটি কেন্দ্রীয় সরকারি ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা উপকৃত হতে চলেছেন।












