বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) নিয়ে হতাশা, আক্ষেপের শেষ না থাকলেও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর আসবে শীঘ্রই। হুড়মুড়িয়ে মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি পাবে কেন্দ্রের কর্মীদের। অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার আগে অন্তত দু’বার মহার্ঘ ভাতা বা ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Government Employees)। যার মধ্যে জানুয়ারিতে এক কিস্তির ঘোষণা হওয়ার সম্ভাবনা প্রবল।
বিরাট লাফ দিতে পারে ডিএ | Dearness Allowance
ডিএ মূলত নির্ধারণ করা হয় এআইসিপিআই-আইডব্লিউ এর উপর ভিত্তি করে। এখনও ২০২৫ সালের ডিসেম্বরে ওই সূচক এখনও সামনে আসেনি। আপাতত সেদিকে তাকিয়ে আছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা। গত বছর নভেম্বরে এআইসিপিআই-আইডব্লিউ ছিল ১৪৮.২। বিশেষজ্ঞদের দাবি, ডিসেম্বরেও এই অঙ্ক অপরিবর্তিত থাকলে ডিএ বাড়তে পারে পাঁচ শতাংশ পর্যন্ত।
বর্তমানে ৫৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। গত বছরের জুলাইয়ে ৫৫ থেকে বাড়িয়ে ৫৮ শতাংশ করা হয়েছিল ডিএ। এবার ফের জানুয়ারি থেকে বাড়বে ডিএ। যদিও তার ঘোষণা পরেই হবে। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ও ডিআর বাড়তে পারে।
একাধিক রিপোর্ট বলছে, এবারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের রীতিমতো লটারি লাগতে পারে ডিএ বৃদ্ধির মাধ্যমে। সর্বোচ্চ ৫% ডিএ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যার ফলে ৫৮ থেকে বেড়ে ডিএ পৌঁছোতে পারে ৬৩ শতাংশে। ডিএ বৃদ্ধির ফলে ৫০.১৪ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও ৬৯ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন।

নিয়ম মতো বছরে দু’বার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারি এবং জুলাই এই দুই মাসে এই ভাতা কার্যকর করা হয়। যদিও ঘোষণা কয়েকমাস পরে হয়। ডিএ বৃদ্ধির ফলে দেশের প্রায় ১ কোটি কেন্দ্রীয় সরকারি ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য সুখবর আসতে চলেছে।












