বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) জন্য একটি বড় পরিবর্তন আনতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। এতদিন গ্রুপ ইনস্যুরেন্স কাম সেভিংস স্কিম বা GISS-এর জমানো টাকার সঠিক হিসাব কর্মীরা সহজে জানতে পারতেন না। এবার সেই সমস্যার সমাধান করতে এই পুরো ব্যবস্থাকে ডিজিটাল (GISS Digital) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরফলে এখন থেকে খুব সহজেই নিজের মোবাইলে বা কম্পিউটারে নিজের জমানো টাকা এবং সুদের হিসাব দেখা যাবে।
অর্থ দপ্তরের তরফ থেকে কী জানানো হয়েছে (Government Employees)?
২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর একটি মেমোরেন্ডাম (নম্বর: 045-F(J)) জারি করেছে। সেখানে জানানো হয়েছে, এখন থেকে সরকারি কর্মীদের GISS স্কিম পুরোপুরি WBIFMS পোর্টালের মাধ্যমে পরিচালিত হবে (GISS Digital)।
অনলাইনে মিলবে টাকার হিসাব
এতদিন পর্যন্ত GISS-এর হিসাব ট্রেজারি বা কোষাগারভিত্তিক পদ্ধতিতে রাখা হতো। তাই একজন কর্মচারী সাধারণত অবসরের আগে জানতে পারতেন না তাঁর অ্যাকাউন্টে ঠিক কত টাকা জমেছে বা কত সুদ যোগ হয়েছে। নতুন ব্যবস্থায় জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা GPF-এর মতোই একটি সাবস্ক্রাইবার ভিত্তিক মডেল চালু করা হচ্ছে। অর্থাৎ প্রত্যেক কর্মীর জন্য আলাদা ডিজিটাল (GISS Digital) অ্যাকাউন্ট থাকবে। WBIFMS পোর্টালে লগইন করলেই নিজের বিমা ও সঞ্চয় প্রকল্পের পুরো হিসাব দেখা যাবে। কত টাকা জমা পড়েছে এবং তার উপর সরকার কত সুদ দিয়েছে, সব তথ্য ড্যাশবোর্ডেই পরিষ্কার দেখা যাবে। এতে হিসাব নিয়ে আর কোনও বিভ্রান্তি থাকবে না।
নতুন এই ব্যবস্থার (GISS Digital) সঙ্গে প্রশাসনিক স্তরেও কিছু পরিবর্তন আনা হয়েছে। এতদিন GISS-এর হিসাব দেখার দায়িত্ব ছিল ট্রেজারি বা ডিরেক্টরেট অফ ট্রেজারিজ অ্যান্ড অ্যাকাউন্টস (DTA)-এর ওপর। এখন থেকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে ডিরেক্টরেট অফ পেনশন, প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড গ্রুপ ইনস্যুরেন্স (DPPG)-কে। একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ১ এপ্রিল ২০২৬-এর মধ্যে সমস্ত হেড অফ অফিস (HoO) এবং ডিডিও (DDO)-দের অধীনস্থ কর্মচারীদের (Government Employees) তথ্য নতুন অনলাইন মডিউলে নথিভুক্ত করতে হবে। GISS ১৯৮৩ এবং GISS ১৯৮৭, এই দুটি প্রকল্পের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে।

আরও পড়ুনঃ তৃণমূলে নতুন মুখ! জোড়াফুল শিবিরে যোগ দিলেন হাই কোর্টের আইনজীবী সৌরভ চন্দ্র
টাকা তোলার নিয়মেও বদল
শুধু হিসাব দেখা নয়, টাকা তোলার নিয়মেও কিছু পরিবর্তন আনা হয়েছে। মৃত্যুজনিত বিমার দাবি বা অবসরের সময় জমানো টাকা তোলার ক্ষেত্রে আগে যে একাধিক ফর্ম বা অ্যানেক্সার ব্যবহার করা হতো, তার অনেকগুলোই বাতিল করা হয়েছে। এর পরিবর্তে এখন থেকে ‘মডেল স্যাংশন অর্ডার’ বা Appendix-A নামে একটি নতুন ফরম্যাট ব্যবহার করতে হবে। এতে প্রক্রিয়া অনেক সহজ হবে এবং কর্মীরা (Government Employees) তুলনামূলক দ্রুত তাদের প্রাপ্য টাকা পেতে পারবেন বলে মনে করা হচ্ছে (GISS Digital)।












