সরকারি কর্মীদের পোয়া বারো! হোলির আগেই ফের একবার বাড়বে DA, এবার কত শতাংশ?

Published on:

Published on:

dearness allowance(127)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ডিএ (Dearness Allowance) নিয়ে সম্প্রতি জোড়া সুখবর পেয়েছেন এ রাজ্যের সরকারি কর্মীরা (Government Employees)। একে পঞ্চম পে কমিশনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মামলায় মিলেছে সুপ্রিম হয়। আবার রাজ্য সরকার ৪% ডিএ বৃদ্ধি করেছে ষষ্ঠ পে কমিশনের অধীনে। সব মিলিয়ে বাংলার সরকারি কর্মীরা এখন মহা আনন্দে। তবে কেবল বাংলার সরকারি কর্মীরা নন, ডিএ নিয়ে খুব শীঘ্রই সুখবর পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরাও।

ডিএ বৃদ্ধির পথে কেন্দ্র | Dearness Allowance

ফের এক দফায় ডিএ বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। ২০২৫ সালের ডিসেম্বরের AICPI-IW পরিসংখ্যানের উপর ভিত্তি করে, সরকার মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ ২ শতাংশ বৃদ্ধি করবে বলে মনে করা হচ্ছে। আশা করা হচ্ছে, ফেব্রুয়ারির শেষের দিকে বা মার্চের শুরুতে আসতে পারে সুখবর। অর্থাৎ ৪ মার্চ হোলির ঠিক আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের পোয়া বারো।

শ্রম ব্যুরোর তথ্য অনুসারে, কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ডিএ এবং ডিআর বেড়ে হতে পারে ৬০ শতাংশ। উল্লেখ্য, বর্তমান ৫৮% ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এবার তা বেড়ে ৬০% হতে পারেব। যা জানুয়ারি থেকেই লাগু হবে। সূত্রের খবর, কমপক্ষে ২% ডিএ বৃদ্ধি করা হতে পারে এবার।

উল্লেখ্য, গত বছর নভেম্বরে এআইসিপিআই-আইডব্লিউ ছিল ১৪৮.২। ডিসেম্বরের সূচক অনুযারী ডিএ সূচক ৫৯.৯৩ শতাংশ রয়েছে। কিন্তু ভগ্নাংশে ডিএ বৃদ্ধি যেহেতু হবে না তাই একেবারে ২% ডিএ বাড়তে চলেছে বলে সূত্রের খবর। যদি তেমনটা হয় তাহলে তা গত কয়েক বছরের তুলনায় হবে সবথেকে কম। কারণ এবার, ২ শতাংশেরও কম বৃদ্ধি বলে আশা করা হচ্ছে।

বর্তমানে ৫৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। গত বছরের জুলাইয়ে ৫৫ থেকে বাড়িয়ে ৫৮ শতাংশ করা হয়েছিল ডিএ। এবার ফের জানুয়ারি থেকে বাড়বে ডিএ। তবে মাত্র ২% বৃদ্ধির সম্ভাবনা। যদিও তার ঘোষণা পরেই হবে। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ও ডিআর বাড়তে পারে। যদিও এর আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে মার্চ বা এপ্রিলে।

dearness allowance(97)

আরও পড়ুন: ‘সংবিধানের প্রতি আস্থার প্রকাশ’, সুপ্রিম কোর্টে মমতার সওয়াল নিয়ে ঐতিহাসিক পর্যবেক্ষণ প্রধান বিচারপতির

মুদ্রাস্ফীতি থেকে কর্মচারীদের মুক্তি দিতে নিয়ম মতো বছরে দু’বার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারি এবং জুলাই এই দুই মাসে এই ভাতা কার্যকর করা হয়। যদিও ঘোষণা কয়েকমাস পরে হয়। ডিএ বৃদ্ধির ফলে দেশের প্রায় ১ কোটি কেন্দ্রীয় সরকারি ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা উপকৃত হতে চলেছেন।