বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশনের ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। কবে সেই পে কমিশন কার্যকর হবে সেই নিয়ে জল্পনা তুঙ্গে। এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা (Government Employees) জন্য ভালো খবর আসতে পারে বলে মনে করা হচ্ছে। আগেই ঘোষণা হয়েছে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন (8th pay commission)। ডিএ বৃদ্ধি নিয়েও চৰ্চা চলছে। এরই মধ্যে ফের অষ্টম পে কমিশন নিয়ে পদক্ষেপ করতে শুরু করে দিল কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর এমনটাই।
সরকারি কর্মীদের অষ্টম পে কমিশন সংক্রান্ত আপডেট | Government Employees
সূত্রের খবর, ২৪ এপ্রিল বেতন কমিশনের প্রতিনিধিরা দেরাদুন যাচ্ছেন। সেখানে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। জানা গিয়েছে, বিভিন্ন অঞ্চলের মতামত সংগ্রহের লক্ষ্যে দেশজুড়ে চলতে থাকা বৃহত্তর পরামর্শ প্রক্রিয়ার অংশ এই যাত্রা। সেখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সরকারি সংস্থার প্রতিনিধি, কর্মী সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা।
কেউ কমিশনের সঙ্গে সরাসরি মত আদান-প্রদান করতে চাইলে তারা আগে থেকে সময় চেয়ে আবেদন করতে পারবেন বলে একটি বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট করা হয়েছে। এই বৈঠকগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বেতন সংশোধন, ভাতা এবং পেনশন সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে। ভারসাম্যপূর্ণ ও বাস্তবসম্মত কাঠামো তৈরির লক্ষ্যে সংশ্লিষ্ট পক্ষগুলিকে যাতে সরাসরি নিজেদের সমস্যা ও প্রস্তাব তুলে ধরার সুযোগ সেই লক্ষ্যেই এই পদক্ষেপ।
লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের নয়া পে কমিশনের জন্য এই সমস্ত বৈঠকের প্রভাব যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মত বিশেষজ্ঞমহলের। দেরাদুনের পর আগামী কয়েক মাসে দেশের বিভিন্ন প্রান্তে এ ধরনের একাধিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে শোনা যাচ্ছে।

আরও পড়ুন: CBSE দশমের রেজাল্ট সামনে! কবে বেরোবে ও কীভাবে চেক করবেন বিস্তারিত জানুন
দেশের ৫০.১৪ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মীর ও ৬৯ লক্ষ পেনশনভোগীর জন্য সুখবর বয়ে নিয়ে আসতে চলেছে অষ্টম পে কমিশন। নয়া পে কমিশনে কতটা বেতন বৃদ্ধি হবে তা নির্ভর করছে ফিটমেন্ট ফ্যাক্টরের উপর। একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, অষ্টম পে কমিশনে সম্ভাব্য ফিটমেন্ট ফ্যাক্টর হতে পারে ১.৮। এর ফলে ন্যূনতম মূল বেতন ১৮,০০০ টাকা বেড়ে প্রায় ৩০,০০০ টাকায় পৌঁছে যেতে পারে। এদিকে বেতন পরিবর্তনের সাথে সাথে অষ্টম পে কমিশন বাস্তবায়নের পর কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ্য ভাতা এবং মহার্ঘ্য ত্রাণও (DA ও DR) পরিবর্তন হবে।












