শীঘ্রই পোয়া বারো! সরকারি কর্মচারীদের জন্য বড় আপডেট চলে এল

Published on:

Published on:

Government Employees(38)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ২০২৬ সালেই একের পর এক সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য। শীঘ্রই ডিএ বাড়বে তাদের। আবার কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা (Government Employees) অষ্টম পে কমিশনের (8th Pay Commission), জন্য অপেক্ষা করছেন। পরবর্তী বেতন কাঠামো কেমন হবে এবং বেতন কতটা বৃদ্ধি পাবে, পাশাপাশি ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ কত নির্ধারণ করা হবে? সবার নজর রয়েছে ফিটমেন্ট ফ্যাক্টরে। কারণ তার ওপর ভিত্তি করেই হবে সব হিসেব।

অষ্টম পে কমিশন সংক্রান্ত আপডেট | Government Employees

ধারণা করা হচ্ছিল অষ্টম পে কমিশনে ২.১৫, ২.৫৭ বা ২.৮৬ এর মধ্যে থাকতে পারে ফিটমেন্ট ফ্যাক্টর। তবে এবার সেই নিয়ে বড় আপডেট। অষ্টম পে কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর ৩.২৫ রাখা হতে পারে? সম্প্রতি কর্মচারী সংগঠনগুলি বেতন বৃদ্ধির ক্ষেত্রে এই দাবি জানিয়েছে। জানা গিয়েছে ফেডারেশন অফ ন্যাশনাল পোস্টাল অর্গানাইজেশনস (FNPO)-এর তরফে এই প্রস্তাব দেওয়া হয়েছে।

ফিটমেন্ট ফ্যাক্টর ৩.০ থেকে ৩.২৫ পর্যন্ত বৃদ্ধি করার দাবি জানিয়েছে ফেডারেশন। সেইসঙ্গে বার্ষিক বৃদ্ধির হার ৩% থেকে ৫% পর্যন্ত বৃদ্ধির কথা বলা হয়েছে। লেভেল ১ থেকে লেভেল ৫- গ্রুপ সি এবং ডি কর্মীদের জন্য ৩.০ ফিটমেন্ট ফ্যাক্টরের প্রস্তাব দেওয়া হয়েছে। এক্ষেত্রে একজন লেভেল ১ কর্মচারী বর্তমানে ১৮,০০০ টাকা মূল বেতন পেলে, নয়া পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ৩.০ হলে বেসিক স্যালারি দাঁড়াচ্ছে ৫৪,০০০ টাকা।

Government Employees

আরও পড়ুন: নিরামিষ নয়, এবার আমিষও! সুকান্ত ফোনের পরেই বন্দে ভারত স্লিপার নিয়ে বড় আশ্বাস রেলমন্ত্রীর

৩.০৫ থেকে ৩.১০ ফিটমেন্ট ফ্যাক্টর প্রস্তাব দেওয়া হয়েছে লেভেল ৬ থেকে লেভেল ১২- মধ্যম স্তরের কর্মচারীদের ক্ষেত্রে। একইভাবে লেভেল ১৩ থেকে লেভেল ১৫- ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য ৩.১৫ ফিটমেন্ট ফ্যাক্টর প্রস্তাব করা হয়েছে। আর লেভেল ১৬ এবং তার ঊর্ধ্বতন শীর্ষ স্তরের কর্মকর্তাদের জন্য ৩.২৫ ফিটমেন্ট ফ্যাক্টর সুপারিশ করা হয়েছে ফেডারেশন অফ ন্যাশনাল পোস্টাল অর্গানাইজেশনস (FNPO)-এর তরফে। আগামী ২৫ ফেব্রুয়ারি কর্মচারী ইউনিয়নগুলি অষ্টম বেতন কমিশনের অধীনে বেতন বৃদ্ধির দাবি চূড়ান্ত করতে দিল্লিতে বৈঠক করবে। সেই বৈঠকের নির্যাস কী থাকে সেইদিকে নজর থাকবে সকলের।