নিরামিষ নয়, এবার আমিষও! সুকান্ত ফোনের পরেই বন্দে ভারত স্লিপার নিয়ে বড় আশ্বাস রেলমন্ত্রীর

Published on:

Published on:

Sukanta Majumdar Gets Assurance on Non-Veg Food in Vande Bharat Sleeper
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বন্দে ভারত স্লিপার ট্রেনের মেনুতে শুধু নিরামিষ খাবার রাখা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, তার অবসান করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রাজ্যের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) সঙ্গে ফোনে কথা বলে তিনি জানিয়েছেন, বন্দে ভারত স্লিপার ট্রেনের মেনুতে আমিষ খাবার যোগ করা হবে। রেলমন্ত্রীর দাবি, শুধুমাত্র নিরামিষ খাবার রাখার কোনও স্থায়ী পরিকল্পনা রেলের ছিল না।

বন্দে ভারতের খাওয়ারের বিষয়টি রেলমন্ত্রীর নজরে আনেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)

আনন্দবাজার ডট কম-এ প্রকাশিত খবর পড়েই বিষয়টি রেলমন্ত্রীর নজরে আনেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। রবিবার বন্দে ভারতের খাবার নিয়ে রেলমন্ত্রীর সঙ্গে তাঁর ফোনে কথা হয়। সেই কথোপকথনের পরই বালুরঘাটের সাংসদ স্পষ্ট করে জানান, বন্দে ভারত স্লিপারের মেনুতে আমিষ খাবারও থাকবে।

সোমবার সকালে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, “পরশু (শনিবার) রেলমন্ত্রীর আপ্তসহায়কের সঙ্গে আমি যোগাযোগ করেছিলাম। তার পর গতকাল (রবিবার) রেলমন্ত্রী নিজে আমাকে ফোন করেন। আমি ওঁকে জানাই, বন্দে ভারত স্লিপারের মেনুতে শুধু নিরামিষ থাকায় তৃণমূল কংগ্রেস বিষয়টি নিয়ে অন্য ব্যাখ্যা তৈরির চেষ্টা করছে। এর পরেই রেলমন্ত্রী আমাকে আশ্বাস দেন।”

সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) বক্তব্য, বন্দে ভারত স্লিপারে আমিষ খাবার চালু না করার কোনও পরিকল্পনা রেলের ছিল না। যেহেতু ট্রেনটি সদ্য চালু হয়েছে, তাই প্রথম পর্যায়ে সব পরিষেবা একসঙ্গে দেওয়া সম্ভব হয়নি। সেই কারণেই আপাতত নিরামিষ খাবার দিয়েই মেনু ঠিক করা হয়েছিল। তবে খুব শিগগিরই মেনুতে আমিষ খাবার যোগ করা হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, কিছু দিন আগেই মালদহ থেকে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পর রেলমন্ত্রী এই ট্রেনের খাবারের মেনু প্রকাশ করেন। হাওড়া-কামাখ্যা রুটের এই ট্রেনের টিকিট কাটার সময় যাত্রীরা লক্ষ্য করেন, সেখানে আমিষ খাবার বেছে নেওয়ার কোনও সুযোগ নেই। তালিকায় কেবল নিরামিষ খাবারই রাখা হয়েছে।

what facilities are available on the Howrah-Kamakhya Vande Bharat Express

আরও পড়ুনঃ ক্ষমতার সীমা ছাড়িয়ে নিয়োগ! বাংলার SIR নিয়ে এবার কড়া নির্বাচন কমিশন

গত ২১ জানুয়ারি খবর প্রকাশিত হওয়ার পরই বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়। সে দিনই সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) জানিয়েছিলেন, তিনি বিষয়টি খতিয়ে দেখবেন। এরপর তিনি রেলমন্ত্রীর কাছে স্পষ্টভাবে তুলে ধরেন যে, পশ্চিমবঙ্গ এবং অসম, এই দুই রাজ্যের মানুষ সাধারণত আমিষ খাবার পছন্দ করেন। তাই বন্দে ভারত স্লিপারের মেনুতে শুধু নিরামিষ রাখা বাঞ্ছনীয় নয়। সুকান্ত মজুমদারের উদ্যোগেই শেষ পর্যন্ত রেলমন্ত্রীর কাছ থেকে আশ্বাস মিলল। এখন দেখার, কবে বাস্তবে বন্দে ভারত স্লিপার ট্রেনের মেনুতে আমিষ খাবার যুক্ত হয়।