শীতের শুরুতেই আবহাওয়ার ভোলবদল! মঙ্গলবার দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা?

Published on:

Published on:

south bengal weather(243)

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ধীরে ধীরে ঠান্ডার আমেজ শুরু হয়েছে। ভোরের দিকে হালকা শীতও অনুভূত হচ্ছে। তবে এর মধ্যেই ফের বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড়ের পরিস্থিতি। এর সরাসরি প্রভাব বাংলায় না পড়লেও বুধবার থেকে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। মঙ্গলবার দক্ষিণবঙ্গে আবহাওয়া শুকনো থাকলেও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নিন আজ কলকাতা-সহ গোটা রাজ্যের আবহাওয়া কেমন থাকবে।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সব জেলাতেই আবহাওয়া শুকনো থাকবে। সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও দুপুরের পর কিছুটা মেঘ দেখা যেতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বুধবার থেকে আবহাওয়া বদলাতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস, বুধবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

South Bengal Weather Kolkata and 5 other districts to see rain during Kali Puja

আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update

মঙ্গলবার কলকাতার (Kolkata Weather Update) আকাশ পরিষ্কার থাকবে। সকালে রোদ থাকলেও বেলা বাড়লে আকাশ কিছুটা মেঘলা হতে পারে। তবে আজ বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কিন্তু বুধবার থেকেই শহরের আবহাওয়া বদলাতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, বুধবার থেকে রবিবারের মধ্যে কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আরও পড়ুনঃ ১ লক্ষ ১০ হাজার চিকিৎসককে নিয়ে স্বাস্থ্য ভবনের নয়া সিদ্ধান্ত! ডাক্তারদের ডিগ্রি নিয়ে বড়সড় পরীক্ষা

আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

মঙ্গলবার উত্তরবঙ্গের (North Bengal Weather) কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে। আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। পাশাপাশি আগামী কয়েকদিন তাপমাত্রা কিছুটা কমতে পারে।

অর্থাৎ বলা যায়, মঙ্গলবার দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বৃষ্টি না হলেও উত্তরবঙ্গের পাঁচটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত আবহাওয়া মূলত শুকনো থাকবে। আগামী কয়েকদিন তাপমাত্রাও কিছুটা কমতে পারে।