কৃষকদের জন্য রাজ্যের উপহার! ৭৫ হাজার টাকা অবধি কৃষিঋণ মকুবের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

Government of Tamil Nadu announced full waiver in agriculture loan upto 75 thousand
Follow

বাংলা হান্ট ডেস্কঃ কৃষকদের জন্য বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেন, ৭৫ হাজার টাকা অবধি কৃষিঋণ (Agriculture Loan) মকুব করা হবে। এর ফলে উপকৃত হবেন রাজ্যের লক্ষ লক্ষ কৃষক। সোমবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থলপতি বিজয় (Thalapathy Vijay) এই ঘোষণা করেছেন। ফলে চওড়া হয়েছে সেই রাজ্যের কৃষকদের মুখের হাসি।

৭৫ হাজার টাকা অবধি কৃষিঋণ মকুবের ঘোষণা | (Agriculture Loan)

এদিন বিধানসভায় দাঁড়িয়ে বিজয় বলেন, গত মে মাসে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। তার মাত্র ১৫ দিনের মধ্যে ৫০ হাজার টাকা অবধি কৃষিঋণ মকুব করা হয়েছিল। এবার সেই পরিধি আরও বাড়ানো হচ্ছে। ৭৫ হাজার টাকা অবধি কৃষিঋণ সম্পূর্ণ মকুব করা হচ্ছে। পাশাপাশি ১ লক্ষ টাকার বেশি কৃষিঋণের ক্ষেত্রে সর্বাধিক ৩৫ হাজার টাকা অবধি মকুব করা হবে।

আরও পড়ুনঃ ‘এখনও আটকে রাখা অনৈতিক’! সুজিতের জামিন মামলায় জোরালো সওয়াল, কী রায় দিল হাইকোর্ট?

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বলেন, কৃষকরা হলেন রাজ্যের মেরুদণ্ড। তাঁদের সহযোগিতার উপর দেশের সমৃদ্ধিও নির্ভরশীল। সেই কারণে রাজ্যের আর্থিক সংকট থাকলেও ৯৫৩.০৬ কোটি টাকার অতিরিক্ত সহায়তা দেওয়া হবে বলে ঠিক করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের ১৪ লক্ষের বেশি কৃষক উপকৃত হবে বলে দাবি করেন তিনি।

বিজয় জানান, আগে ৫০ হাজার টাকা অবধি কৃষিঋণ মকুবের যে ঘোষণা হয়েছিল তা বহাল থাকছে। এর পাশাপাশি ৭৫ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা অবধি ঋণের ক্ষেত্রে সর্বাধিক ৭৫ হাজার টাকা ও ১ লক্ষের বেশি ঋণের ক্ষেত্রে সর্বাধিক ৩৫ হাজার টাকা অবধি মকুব করা হবে।

Agriculture loan

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জানান, গত ৭ অগাস্ট কৃষক সংগঠনগুলির সঙ্গে একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকের প্রেক্ষিতে রাজ্যের কৃষকদের অতিরিক্ত সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সমবায় ব্যাঙ্কগুলি নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা ও আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও রাজ্য সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে জানান তিনি।

কৃষকদের জন্য মাঝেমধ্যেই নানা পদক্ষেপ নেয় কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকার। তাঁদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য ইতিমধ্যেই বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে। এবার কৃষিঋণ মকুব নিয়ে বড় সিদ্ধান্ত নিল তামিলনাড়ু সরকার। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকে।