লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী নয়, এবার ‘এই’ প্রকল্প নিয়ে সুখবর দিচ্ছে রাজ্য…

Published on:

Published on:

government of west bengal(34)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ আর মাত্র একটা মাস। সব কিছু ঠিক থাকলে এপ্রিল মাসেই রাজ্যে বিধানসভা নির্বাচন (Assembly Election)। তার আগে রাজ্য সরকারের একাধিক প্রকল্প (Government Scheme) নিয়ে তুঙ্গে চর্চা। ভোটের আগে আদর্শ আচরণবিধি চালু হলে রাজ্য আর নতুন কোনও প্রকল্পের ঘোষণা বা চালু করতে পারবে না। এই অবস্থায় যত দ্রুত সম্ভব বকেয়া কাজ শেষ করেতে চাইছে রাজ্য সরকার (Government Of West Bengal)।

পথশ্রী সহ একাধিক প্রকল্প নিয়ে নির্দেশ | Government Of West Bengal

বিধানসভা নির্বাচনের আগে যে সরকারি প্রকল্পের দিকে সরকার বাড়তি নজর দেবে তা বলার অপেক্ষা রাখে না। এই আবহে বকেয়া কাজের পাশাপাশি নতুন যে প্রকল্পের পরিকল্পনা করা হয়েছে, ভোট ঘোষণার আগে সেগুলি যাতে শুরু হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের।

বিধানসভা ভোটের গ্রামীণ সড়ক উন্নয়নে উদ্যোগী রাজ্য। বাড়তি নজর দেওয়া হচ্ছে ‘পথশ্রী’ প্রকল্পের চতুর্থ পর্যায়ের উপরে। সূত্রের খবর, প্রায় ৮৪৮৭ কোটি টাকা বরাদ্দে ২০ হাজার কিলোমিটার নতুন রাস্তা তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে রাজ্যে। ৬,৯৮৭ কোটি টাকা খরচে পথশ্রীর আওতায় ১৫ হাজার কিলোমিটার রাস্তা হবে গ্রামীণ এলাকায়।

গ্রামীণ এলাকার পাশাপাশি কেএমডিএ-র অধীনে ৫০১৯ কিলোমিটার রাস্তা তৈরি হবে কলকাতা ও শহরতলি এলাকায়। যাতে ভোটের দিনক্ষণ ঘোষণার আগে চলতি ফেব্রুয়ারি মাসেই এই সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া সেরে কাজ শুরু হয়ে যায় সেই লক্ষ্যমাত্রা ধরে এগোচ্ছে রাজ্য।

Nabanna.
Nabanna.

আরও পড়ুন: ‘৩১ মার্চের মধ্যে ৪০ বা ৫০% DA..,’ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে বিরাট মন্তব্য

মূলত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ ঠিক মতো না মেলায় রাজ্যের কোষাগার থেকেই টাকা বরাদ্দ করে পথশ্রী চালাচ্ছে মমতা সরকার। এরই সাথে ভোটের আগে নজর রয়েছে রাজ্য সরকারের প্রকল্প ‘বাংলা আবাস যোজনা’ (বাংলার বাড়ি), জব কার্ড হোল্ডারদের ‘মহাত্মাশ্রী’তেও।