পুজোর আগেই এল সুখবর! ১২.৫৯ লক্ষ ছাত্র-ছাত্রীকে ‘সারথি’ সাইকেল দিচ্ছে রাজ্য সরকার

Published on:

Published on:

sarathi
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকার ২০১৫ সালে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ছাত্রছাত্রীদের জন্য ‘সবুজ সাথী’ নামে সাইকেল বিতরণ প্রকল্প চালু করেছিল। বিজেপি ক্ষমতায় এসে সেই প্রকল্পের নাম পরিবর্তন করে রেখেছে সারথি (Sarathi)। মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার ঘোষণা করেছেন, আগামী শিক্ষাবর্ষ থেকে অষ্টম শ্রেণিতে উত্তীর্ণ হতে চলা ১২.৫৯ লক্ষ ছাত্রছাত্রীর মধ্যে বিনামূল্যে এই সাইকেল বিতরণ করা হবে।

২০১৫ সালে ছাত্রীদের জন্য ‘সবুজসাথী’ প্রকল্পের সূচনা করেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে ছাত্রদেরও এই প্রকল্পের আওতায় আনা হয়। এতদিন নবম শ্রেণি থেকে এই সাইকেল দেওয়া হত। এবারে তা বদলে অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়াদের জন্য বিনামূল্যে সাইকেল দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

শুরু হয়ে গিয়েছে সারথি সাইকেল বিলি | Sarathi

মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে নতুন করে ‘সারথি’ সাইকেল বিতরণ কর্মসূচির সূচনা হয়েছে। জেলায় জেলায় সাইকেল দেওয়া হচ্ছে পড়ুয়াদের। সারথির সাইকেল পেয়ে বেজায় খুশিতে পড়ুয়ারা। তবে মালদার এক স্কুলে দেখা গেল ভিন্ন চিত্র। সেখানে ছাত্রীরা সাইকেল পেলেও খালি হাতে ফিরতে হল ছাত্রদের।

মালদার চাঁচলের ঘটনা। সারাদিন অপেক্ষা করেও সাইকেল পেল না সেখানের চাঁচলের খরবা হরিনারায়ণ এগ্রিল হাইস্কুল এবং শীতলপুর মোবারকপুর হাইস্কুলের বহু নবম শ্রেণির ছাত্রদের। শুধুমাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় নতুন সাইকেল। কিন্তু কেন? জানা গিয়েছে, সাইকেল দেওয়ার কথা থাকায় পড়ুয়ারা ব্লক অফিসে পৌঁছে যায় ঠিক সময়ে। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও সাইকেল না পেয়ে শেষে বাড়ি ফিরতে হয় তাঁদের।

Suvendu Adhikari announced Sarathi cycle to be given class eight students from next year

আরও পড়ুন: মমতা-অভিষেকের গাড়ি ঢুকতেই তড়িঘড়ি সরে গেলেন রাহুল-সনিয়া! তারপর যা হল…জল্পনা তুঙ্গে

ব্লক প্রশাসন সূত্রে খবর, একসঙ্গে বেশি সংখ্যক পড়ুয়া উপস্থিত হওয়ায় এদিন সকলের হাতে সাইকেল তুলে দেওয়া সম্ভব হয়নি। আগামী বৃহস্পতিবার থেকে বাকি পড়ুয়াদের সংশ্লিষ্ট স্কুলেই সাইকেল দেওয়া হবে। বাকিদেরও ধাপে ধাপে সাইকেল দেওয়া হবে বলে প্রশাসন তরফে জানানো হয়েছে।