বাংলা হান্ট ডেস্কঃ ভোটমুখী রাজ্যে মার্চ থেকে চালু হয়ে গিয়েছে নতুন প্রকল্প। নাম যুবসাথী (Yuvasathi Scheme)। এই প্রকল্পের আওতায়, যোগ্য প্রার্থীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে পাঁচ বছর পর্যন্ত। ইতিমধ্যেই মার্চ মাসের টাকা ঢুকে গেছে সকলের অ্যাকাউন্টে। এবার দ্বিতীয় মাসের টাকা কবে মিলবে সেই বিষয়ে আপডেট দিল নবান্ন।
যুবসাথীর টাকা নিয়ে বড় আপডেট | Yuvasathi Scheme
নবান্ন জানাল, ১০ এপ্রিল থেকে বেকার ভাতার টাকা দেওয়া চালু হয়ে যাবে। সরাসরি আবেদনকারীর অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা। এর আগে গত ২৯ মার্চ মানবাজারের সভা থেকে ‘বেকার ভাতা’ নিয়ে মমতা বলেছিলেন, ‘যাঁরা দরখাস্ত করেও টাকা পাননি, তাঁদেরগুলো ডুপ্লিকেট হয়ে গিয়েছে। এর পরে তাঁদের ডেকে তা সংশোধন করে নেওয়া হবে। সকলেই এই টাকা পাবেন।’
উল্লেখ্য, গত ৭ মার্চ থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢোকা শুরু হয়ে যায় উপভোক্তাদের অ্যাকাউন্টে। যাঁরা এখনও পাননি তারাও সকলে টাকা পেয়ে যাবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়ে রাখি, এই প্রকল্পের আওতায় প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে পাঁচ বছর পর্যন্ত।
বেকারভাতার আওতায় ২১ থেকে ৪০ পর্যন্ত রাজ্যের বেকার যুবক যুবতীদের দেওয়া হচ্ছে মাসিক ১৫০০ টাকা। যারা স্কলারশিপ পায় তারাও এই ভাতা পাওয়ার যোগ্য। এর আগে ইস্তাহার প্রকাশের সময় মমতা বলেছিলেন” আমাদের অঙ্গীকারের মধ্যে আমরা সবার জন্য যুব সাথী প্রকল্প নিয়ে ভেবেছি। প্রায় এক কোটি যুবকদের, অর্থাৎ যাদের বয়স ২১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে, তাদের ১৫০০ করে দিচ্ছি।”

আরও পড়ুন: অবসরপ্রাপ্তদের দীর্ঘদিনের দাবি পূরণ, ৬ মাসের মধ্যে মিলবে DA, ঘোষণা নবান্নের
ফেব্রুয়ারী মাসে রাজ্য বাজেট থেকে এই প্রকল্পের ঘোষণা করতেই বিরোধীরা এর চূড়ান্ত বিরোধীতা করতে শুরু করে দিয়েছে। চাকরি না দিয়ে মমতার সরকার বেকার ভাতা প্রদান করে যুবসমাজকে পঙ্গু করতে চাইছেন বলেও কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। যদিও এই বিষয়ে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, ‘এই টাকাটা বেকার ভাতা হিসেবে নয়, এই টাকাটা হাত খরচের জন্য দেব আমরা, যতদিন না সে চাকরি পাচ্ছে। তার মধ্যেই সে কর্মসংস্থান পেয়ে যাবে।”












