স্কুল পড়ুয়াদের দেওয়া হবে শিক্ষামূলক ট্যাব! মোবাইলের আসক্তি কমাতে বড় পরিকল্পনা রাজ্যের

Published on:

Published on:

Government of West Bengal plans to give educational tab to school students
Follow

বাংলা হান্ট ডেস্কঃ স্কুল পড়ুয়াদের মোবাইলে আসক্তি নিয়ে বহুবার অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই আসক্তি দূর করতে বড় পরিকল্পনা করছে রাজ্য সরকার (Government of West Bengal)। মঙ্গলবার একটি অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী ইঙ্গিতে বুঝিয়ে দেন, পড়ুয়াদের শিক্ষামূলক ট্যাব (Educational Tab) দেওয়ার ভাবনাচিন্তা করা হচ্ছে।

পড়ুয়াদের শিক্ষামূলক ট্যাব দেওয়ার ভাবনা রাজ্যের | (Government of West Bengal)

সময়ের সঙ্গে সঙ্গে শিক্ষাক্ষেত্রেও প্রযুক্তির প্রভাব পড়েছে। করোনাকালে পড়াশোনা যাতে স্তব্ধ না হয়ে যায় সেই কারণে অনলাইনে পড়াশোনা শুরু হয়। পড়ুয়াদের সুবিধার কথা মাথায় রেখে ২০২২ সালে তরুণের স্বপ্ন প্রকল্প চালু করেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ ভবানীপুর নির্বাচন মামলায় লিখিত বক্তব্য জানাতে চান মুখ্যমন্ত্রী! বৃহস্পতিবার অবধি সময় দিল হাইকোর্ট

তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের মোবাইল কেনার জন্য ১০ হাজার টাকা করে দিত রাজ্য। তবে পালাবদলের পর বহুবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী বলেছেন, পড়ুয়াদের মোবাইলে আসক্তি তাঁর একেবারে পছন্দ নয়। আজ হাওড়ার একটি স্কুলে অনুষ্ঠানে গিয়েও একথা বলেন তিনি।

শুভেন্দু স্পষ্ট জানান, ছাত্রছাত্রীদের সারাদিন মোবাইলে বুঁদ হয়ে থাকা তাঁর একেবারেই পছন্দ নয়। তিনি ইঙ্গিতে বুঝিয়ে দেন, পড়ুয়াদের শিক্ষামূলক ট্যাব দেওয়ার কথা ভাবা হচ্ছে। এতে নেটজগতের প্রতি আসক্তি তৈরি হওয়ার কোনও সুযোগ থাকবে না। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক থেকে শিক্ষক মহল সকলে।

শিক্ষামূলক ট্যাব কী?

প্রযুক্তিনির্ভর পড়াশোনার উপযোগী করে শিক্ষামূলক ট্যাব তৈরি করা হয়েছে। এই ট্যাবের ডিসপ্লে তুলনামূলক বড় হয়। কারণ ডিসপ্লে বড় হলে পড়াশোনায় সুবিধা হয়। পাশাপাশি এই ধরণের ট্যাবে বিশেষ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা থাকে।

Government of West Bengal

শিক্ষামূলক ট্যাবে ইচ্ছা হলেই প্লে স্টোর থেকে কোনও গেম বা সোশ্যাল মিডিয়া অ্যাপ ডাউনলোড করা যায় না। এগুলো পড়াশোনা বিষয়ক অ্যাপ, ই-বুক, শিক্ষামূলক বিষয়বস্তুর জন্য তৈরি ও লক থাকে। কিছু ক্ষেত্রে অভিভাবকদের হাতে অ্যাপের নিয়ন্ত্রণ থাকে।

রাজ্যের স্কুল পড়ুয়াদের মোবাইল আসক্তি কাটাতে এই শিক্ষামূলক অ্যাপ দেওয়ার ভাবনাচিন্তা করছে রাজ্য সরকার। এদিন এমনটাই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর ফলে একদিকে যেমন তাঁদের পড়াশোনায় সুবিধা হবে, তেমনই নেট জগতের প্রতি আসক্তিও তৈরি হবে না বলে আশা করা হচ্ছে।