বাজেটেই নিশ্চিত বাড়বে DA? কত শতাংশ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় আপডেট, জানুন

Published on:

Published on:

government of west bengal(23)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের দুয়ারে কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। সবকিছু ঠিকঠাক থাকলে আর দু’মাস পর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে রাজ্য বাজেট। মমতা সরকারের (Government of West Bengal) তৃতীয় মেয়াদের শেষ বাজেট এটি। বিধানসভায় রাজ্য বাজেট (State Budget 2026-27) পেশ করা হতে পারে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে। যেখানে সাধারণ মানুষের মন জয় করতে একাধিক ঘোষণা হবে বলে মনে করা হচ্ছে।বিশেষ করে, লক্ষ্য থাকবে ডিএ-র (Dearness Allowance) দিকে।

বাজেটেই রাজ্য সরকার ডিএ বৃদ্ধি করবে? Government of West Bengal

মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ টানাপোড়েনের মাঝে এবারের বাজেটে বড়সড় ঘোষণার সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। আগে সাধারণত বছরের শুরুর দিকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার ঘোষণা করা হত। তবে সেই ট্রেন্ড পাল্টেছে বিগত কয়েক বছরে। প্রশাসনিক সিদ্ধান্তে এই রীতিতে এসেছে পরিবর্তন।

শেষ দুটি রাজ্য বাজেটের ক্ষেত্রে বাজেট পেশের সময়েই ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। তাই বর্তমানে ডিএ নিয়ে বাজেট অধিবেশনের দিকে তাকিয়ে রয়েছেন সরকারি কর্মীরা। মনে করা হচ্ছে সরকারি কর্মীদের কথা মাথায় রেখে অন্তত এক কিস্তি ডিএ ঘোষণা করা হতে পারে রাজ্য বাজেটে।

মূলত অন্তর্বর্তী বাজেটে বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের ঘোষণার সম্ভাবনা সেভাবে থাকে না। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে জনহিতকর একাধিক প্রকল্পে বরাদ্দ বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। স্বাস্থ্য, শিক্ষা, গ্রামীণ উন্নয়ন, সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থান এই পাঁচটি ক্ষেত্রকে বিশেষ গুরুত্ব দিয়ে একাধিক বড় ঘোষণা হতে পারে বলে মত বিশেষজ্ঞমহলের।

government of west bengal(20)

যেহেতু সামনেই বিধানসভা নির্বাচন, তাই সরকার চাইছে সরকারি কর্মচারীদের ক্ষোভ দমাতে। ভোটমুখী রাজ্যে সরকারি কর্মীদের কথা মাথায় রেখে ডিএ বৃদ্ধির পথে হাঁটতে পারে মমতার সরকার। সূত্রের খবর, রাজ্য বাজেটে অন্তত এক কিস্তি ডিএ বৃদ্ধি করতে পারে সরকার। তবে সেটা ৩ শতাংশ না ৪ শতাংশ হবে, নাকি তার চেয়ে বেশি, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য সামনে আসেনি।

আরও পড়ুন: অপেক্ষার অবসান! প্রধান শিক্ষকদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল শিক্ষা দপ্তর, কতটা বাড়বে?

এদিকে উঠছে নয়া পে কমিশনের প্রসঙ্গও। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ষষ্ঠ বেতন কমিশন গঠন করা হয়েছিল ২০১৫ সালের ২৭ নভেম্বর (West Bengal 6th Pay Commission)। তারপর দশ বছর ইতিমধ্যেই অতিক্রান্ত হয়েছে। কোনো বাঁধাধরা নিয়ম না থাকলেও সাধারণত দশ বছর অন্তর অন্তর পে কমিশন গঠন করা হয়ে থাকে। গত বছর নভেম্বরে ষষ্ঠ পে কমিশনের ১০ বছর পূর্ণ হয়েছে। এ অবস্থায় দাঁড়িয়ে এ বছরই সপ্তম বেতন কমিশন গঠন হতে পারে, এবং রাজ্য বাজেটে সেই ঘোষণা হতে পারে বলেও জল্পনা শুরু হয়েছে।