বাংলা হান্ট ডেস্কঃ আগামীকাল ৫ ফেব্রুয়ারি বিধানসভায় বাজেট পেশ করবে রাজ্য সরকার (Government Of West Bengal)। যা সপ্তদশ বিধানসভার শেষ বাজেট। প্রশাসনিক ও রাজনৈতিক মহলের মতে, ভোটমুখী রাজ্যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সরকার এদিনের বাজেটে একাধিক চমক দিতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সেই তালিকার প্রথমে জায়গা করে নিতে পারে লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্প।
লক্ষ্মীর ভাণ্ডারে চমক আসছে? Lakshmir Bhandar
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। বিধানসভা ভোটের আগে ফের একবার রাজ্য বাজেটে এই প্রকল্পের আওতায় অনুদান বাড়তে চলছে বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, ভোটের বৈতরণী পার করতে এবারেও মমতা সরকারের বড় ‘তুরুপের তাস’ হতে পারে এই লক্ষ্মীর ভাণ্ডারই।
একাধিক মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে, দ্বিগুন হতে পারে লক্ষ্মীর ভান্ডার। বা তা না হলেও ভাতার পরিমাণ কিছুটা হলেও বাড়ানোর সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। বর্তমানে যে ১০০০ বা ১২০০ টাকা দেওয়া হয়, তা বাড়িয়ে ১৫০০ থেকে ২০০০ হতে পারে। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, সর্বোচ্চ ২০০০ টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা। যদিও সরকার তরফে এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি এখনও।
আবার শোনা যাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়িয়ে ২১০০ টাকা করা হতে পারে। তবে এই বর্ধিত ভাতা শুধুমাত্র যে সমস্ত মহিলার ক্ষেত্রে বার্ষিক আয় ২.১ লক্ষ টাকার কম, তাঁদের জন্য উপলব্ধ হতে পারে বলে শোনা যাচ্ছে। এই সুবিধা পেতে উপভোক্তাদের আয়ের শংসাপত্র জমা দিতে হতে পারে বলেও শোনা যাচ্ছে। যদিও, এই নিয়ে এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। সবটাই জল্পনা মাত্র।

আরও পড়ুন: ‘রান্নার কাজের জন্য যেমন অভিজ্ঞ রাঁধুনিকে..,’ SSC মামলায় হাইকোর্টে বললেন এজি, কী রায় দিল আদালত?
উল্লেখ্য, রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বসয়ী মহিলারা পান লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে ১২০০ এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা ১০০০ টাকা করে পান। বিধানসভা ভোটের আগে ফের একবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সুখবর আসতে চলেছে বলে মনে করা হচ্ছে। তাহলে কি বাজেটই সেই দিন? সকলের নজর এখন সেদিকে।












