বাংলা হান্ট ডেস্কঃ যত দিন গড়াচ্ছে, অষ্টম পে কমিশন নিয়ে সরকারি কর্মীদের মধ্যে চর্চা আরও বাড়ছে। নয়া পে কমিশনে (New Pay Commission) বেতন, পেনশন ও ভাতার সংশোধন সংক্রান্ত একাধিক দাবি ইতিমধ্যেই কেন্দ্রের কাছে পেশ করেছে কর্মচারী সংগঠনগুলো। যার মধ্যে অন্যতম হল ফিটমেন্ট ফ্যাক্টর। অষ্টম পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর বাড়িয়ে ৩.৮৩ করার দাবি জানিয়েছে কর্মচারী সংগঠনগুলো।
নয়া পে কমিশন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট | New Pay Commission
দেশের ৫০.১৪ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মীর ও ৬৯ লক্ষ পেনশনভোগীর জন্য সুখবর বয়ে নিয়ে আসতে চলেছে অষ্টম পে কমিশন। ২০২৫ সালের নভেম্বরে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠন করে কেন্দ্র। নিজেদের রিপোর্ট পেশ করার জন্য কমিশনকে ১৮ মাসের সময় দেওয়া হয়েছিল। এই সময়সীমার মধ্যে রিপোর্টে পেশ করবে কমিটি।
একাধিক মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে, অষ্টম পে কমিশনে সম্ভাব্য ফিটমেন্ট ফ্যাক্টর হতে পারে ১.৮।আসলে ফিটমেন্ট ফ্যাক্টর হল সেই সংখ্যা যা কেন্দ্রীয় বেতন কমিশন একজন কর্মচারীর সংশোধনের পূর্বের বেসিক বেতন বা বেসিক পেনশনকে নতুন, সংশোধিত বেসিক বেতন কাঠামোতে নিয়ে আসতে ব্যবহার করা হয়।
সম্প্রতি অষ্টম পে কমিশনের কাছে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় প্রস্তাব জমা পড়েছে। যেখানে ন্যূনতম বেতন ১৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬৯ হাজার টাকা করার কথা বলা হয়েছে। ভারত পেনশনার্স সমাজ(BPS) আবেদন করা হয়েছে ন্যূনতম পেনশন ৯ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪৫ হাজার টাকা করার জন্য।
আরও পড়ুন: পুলিশ নিয়োগের ফলাফল দ্রুত প্রকাশ করা হোক! এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা
একইসাথে বকেয়া মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণের পাশাপাশি ক্যাশলেস চিকিৎসা, চিকিৎসা ভাতার মতো একাধিক দাবিও জানানো হয়েছে সংগঠনের তরফে। যদিও এই সবটাই আর্জি মাত্র। সরকার তরফে এই নিয়ে এখনও কোনও আপডেট সামনে আসেনি।

জানিয়ে রাখি, দেশের ৫০.১৪ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মীর ও ৬৯ লক্ষ পেনশনভোগীর জন্য সুখবর বয়ে নিয়ে আসতে চলেছে অষ্টম পে কমিশন। উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বরে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠন করে কেন্দ্র। নিজেদের রিপোর্ট পেশ করার জন্য কমিশনকে ১৮ মাসের সময় দেওয়া হয়েছিল। সেই সময়সীমার মধ্যেই রিপোর্টে পেশ করবে কমিটি।













