বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য জুড়ে ‘যুবসাথী’ প্রকল্প আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। রবিবার থেকেই শুরু হচ্ছে বিশেষ ক্যাম্প (Government Scheme)। তার আগেই প্রস্তুতি খতিয়ে দেখতে ছুটির দিনেই সমস্ত জেলাশাসকদের নিয়ে বৈঠক করলেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী-র ঘোষণার ভিত্তিতে ‘স্বনির্ভর বাংলা’ শীর্ষক এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে।
কোথায়, কীভাবে আবেদন (Government Scheme)?
রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্র জুড়ে ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বিশেষ ক্যাম্প (Government Scheme)। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আবেদন নেওয়া হবে। তবে সরকারি ছুটির দিনে শিবির বন্ধ থাকবে। বিডিও অফিস ও পুরসভা অফিসের পাশাপাশি যেখানে জনসমাগম বেশি হয়, সেখানেও ক্যাম্প বসানো হবে বলে জানানো হয়েছে।
কোন কোন প্রকল্পে আবেদন নেওয়া হবে?
এই ক্যাম্পে একসঙ্গে একাধিক প্রকল্পে আবেদন গ্রহণ করা হবে। তার মধ্যে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, ভূমিহীন ক্ষেতমজুর এবং কৃষকদের প্রকল্প। সরকারি ঘোষণা অনুযায়ী, আগামী ১ এপ্রিল থেকে ‘যুবসাথী’ প্রকল্প আনুষ্ঠানিকভাবে চালু হবে। একই সঙ্গে যুবসাথী, ভূমিহীন ক্ষেতমজুর এবং কৃষকদের জন্য সেচের জলের নির্ধারিত জলকর সম্পূর্ণ মকুব করা হবে বলেও জানানো হয়েছে।
কীভাবে চলবে শিবির?
‘দুয়ারে সরকার’-এর আদলেই এই ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। প্রতিটি শিবিরে কৃষি, যুব কল্যাণ, নারী, বিদ্যুৎ ও শিশু কল্যাণ দফতরের আধিকারিকরা উপস্থিত থাকবেন। আবেদনপত্র জমা নেওয়ার পর নির্দিষ্ট পোর্টালে তথ্য আপলোড করতে হবে। নথি যাচাইয়ের পরেই আবেদন গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত আধিকারিকদের সকাল ১০টার আগেই ক্যাম্পে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে স্থানীয় থানার সাহায্য নেওয়ার কথাও উল্লেখ রয়েছে।
কী কী নথি লাগবে?
আবেদন করতে গেলে সঙ্গে যে নথি গুলি রাখতে হবে, সেগুলি হল-
- আধার কার্ড
- ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স
- জাতিগত শংসাপত্র
- মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কপি
- দুই কপি পাসপোর্ট সাইজ ছবি

আরও পড়ুনঃ ১ মার্চ থেকে বন্ধ UTS অ্যাপ! ট্রেনের টিকিট কাটবেন কোথা থেকে? জানুন…
সব মিলিয়ে বলা যায়, ১ এপ্রিল প্রকল্প চালুর আগেই প্রশাসন মাঠে নেমে পড়েছে। প্রস্তুতিতে যে কোনও খামতি রাখতে নারাজ নবান্ন। রাজ্য জুড়ে এই ক্যাম্প (Government Scheme) ঘিরে এখন নজর সবার












