বাংলা হান্ট ডেস্ক: যুগের সঙ্গে তাল মিলিয়ে বর্তমান সময়ে কোটি কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। আমাদের দেশেও তার ব্যতিক্রম নেই। এদিকে, হোয়াটসঅ্যাপ সম্প্রতি ব্যবহারকারীদের জন্য ইউজারনেম (WhatsApp Username) রিজার্ভেশন লঞ্চ করেছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা মোবাইল নম্বর ছাড়াই নিজেদের ইউজার আইডি ব্যবহার করে একে অপরের সঙ্গে যুক্ত হতে এবং চ্যাট করতে পারবেন। তবে, এই রিজার্ভেশন ফিচারটি চালু হওয়ার পর এখন জানা গেছে যে, কেন্দ্রীয় সরকার (Government of India) এই ফিচারটি নিয়ে তদন্ত করতে পারে। অনলাইন প্রতারণা বেড়ে যাওয়ার উদ্বেগের কারণে সরকার এই ফিচারটির গোপনীয়তা এবং নিরাপত্তা সংক্রান্ত দিকগুলি খতিয়ে দেখছে। এদিকে, জালিয়াতির (Fraud) আশঙ্কায় এই নতুন ইউজার আইডি ফিচারটি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। যে কারণে সরকার এখন এই ফিচারটির প্রতিটি দিক খতিয়ে দেখবে।
WhatsApp-এর নতুন Username (WhatsApp Username) ফিচারে বাড়ছে উদ্বেগ:
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই তদন্ত চলাকালীন কোনও অনিয়ম পাওয়া গেলে সরাসরি মেটাকে নোটিশ পাঠানো হতে পারে। হোয়াটসঅ্যাপের নতুন ফিচারটি সংক্রান্ত বিদ্যমান ভারতীয় আইন অনুসারেই সরকার বিষয়টি নিয়ে অগ্রসর হবে। মূলত, বর্তমান সময়ে সাইবার জালিয়াতির ঘটনা দ্রুত বাড়ছে। তাই, জালিয়াতির ঝুঁকি মাথায় রেখে সরকার এই নতুন ফিচার মূল্যায়ন করা হবে।

নতুন ফিচারটির কোন দিকগুলি নিয়ে সরকার উদ্বিগ্ন: হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে ফোন নম্বর শেয়ার না করেই যে কারো সঙ্গে চ্যাট শুরু করা যায়। এদিকে, ব্যবহারকারীদের গোপনীয়তা বাড়াতে এই ফিচারটি চালু করার দাবি করা হলেও এটি অপব্যবহারের ঝুঁকি রয়েছে। প্রত্যেক ব্যবহারকারী একটি ইউনিক ইউজারনেম রিজার্ভ করতে পারবেন। যা একাধিকবার পরিবর্তন করা যাবে। ফলে, কেউ ইউজার আইডি পরিবর্তন করলেও তাঁকে শনাক্ত করা অসম্ভব হবে।
আরও পড়ুন: লাফিয়ে বাড়ল GST সংগ্রহ! সরকারের কোষাগারে এল ১.৯৪ লক্ষ কোটি, সবথেকে এগিয়ে কোন রাজ্য?
হোয়াটসঅ্যাপ ইউজার আইডি ফিচার: মূলত, হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট তৈরি এবং ভেরিফিকেশনের জন্য মোবাইল নম্বর আবশ্যক থাকবে। এক্ষেত্রে ইউজারনেম শুধুমাত্র যোগাযোগ এবং চ্যাটের জন্য ব্যবহার করা হবে। যদিও এই ফিচারটি হোয়াটসঅ্যাপের জন্য নতুন। তবে, হোয়াটসঅ্যাপকে টক্কর দেওয়া টেলিগ্রামে ইতিমধ্যেই একই ধরণের একটি ফিচার রয়েছে।
এদিকে, হোয়াটসঅ্যাপে এই ধরণের ফিচারের প্রবর্তন সাইবার স্ক্যামের ঘটনা বাড়িয়ে দিতে পারে। এর পাশাপাশি দেশের নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়তে পারে। কারণ ব্যবহারকারী যখন খুশি ইউজারনেম পরিবর্তন করতে পারে। সামগ্রিকভাবে তাই এই বিষয়টি যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখছে কেন্দ্র।













