কলকাতা থেকে পুরী, তারকেশ্বর, শিলিগুড়ি! সরকারি ভলভো বাসের কোন রুটে কত ভাড়া জানুন

Published on:

Published on:

Government Volvo bus Volvo 9600 multi-axle bus fare details in different routes

বাংলা হান্ট ডেস্কঃ যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে রাজ্যের পরিবহণ ব্যবস্থায় এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। শীঘ্রই পথে নামছে Volvo 9600 মাল্টি এক্সেল এসি স্লিপার বাস (Government Volvo Bus)। রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং জানান, পুরী সহ বিভিন্ন ধর্মীয় স্থানের ক্ষেত্রে এই বাসগুলি বেশি করে চালানো হবে। এরপর থেকে অনেকেরই প্রশ্ন, কোন রুটে এই বাসের ভাড়া কত?

রাজ্যে আসছে ৪০টি সরকারি ভলভো বাস | (Government Volvo Bus)

শুক্রবার পরিবহণমন্ত্রী জানান, ৪০টি লাক্সারি ভলভো বাস আনাচ্ছে রাজ্য সরকার। এগুলি পুরী সহ বিভিন্ন ধর্মীয় স্থানের ক্ষেত্রে বেশি করে চালানো হবে। পাশাপাশি তারকেশ্বর থেকে পুরী, তারকেশ্বর থেকে শিলিগুড়ি, পুরী থেকে শিলিগুড়ি রুটেও নতুন ভলভো বাসগুলি চালানোর পরিকল্পনা রয়েছে। কলকাতা থেকেও নানা গন্তব্যের উদ্দেশে এই বাসগুলি ছাড়বে। সরকারি বাসের চেইন করে দেওয়া হবে বলে জানান তিনি।

Government Volvo bus

পরিবহণ দফতর (West Bengal Transport Department) সূত্রে জানা গিয়েছে, নতুন এসি ভলভো স্লিপার বাসগুলি দূরপাল্লার জন্য ব্যবহার করা হবে। তবে রুটের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কলকাতা থেকে পুরী, পুরী থেকে শিলিগুড়ি, কলকাতা থেকে শিলিগুড়ি, তারকেশ্বর থেকে শিলিগুড়ি রুটে বাস চালাতে পারে পরিবহণ দফতর।

আরও পড়ুনঃ রাতে পুরুলিয়া থেকে উঠুন, সকালে লালগোলা! রইল নতুন নাইট বাসের রুট ও সময়সূচি

অর্জুন সিং বলেন, “সরকারি এসি ভলভো স্লিপারের ভাড়া বেসরকারি বাসের তুলনায় অনেকটাই কম হবে।“ যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে কম খরচে বেশি দূরত্বে সফরের পরিকল্পনা করছে পরিবহণ দফতর। তবে এই লাক্সারি ভলভো বাসগুলিতেও মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধা দেওয়া হবে কিনা সেই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ভলভোর এই অত্যাধুনিক বাসে যাত্রী স্বাচ্ছন্দ্যের একাধিক সুবিধা রয়েছে। প্রত্যেকটি কেবিনে চওড়া বার্থ, উন্নত শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা, রিডিং লাইট, ইনফোটেনমেন্ট স্ক্রিন সহ একাধিক ব্যবস্থা আছে। পাশাপাশি চালকের স্বাচ্ছন্দ্য ও সকলের নিরাপত্তার দিকেও বিশেষ জোর দেওয়া হয়েছে।