শীঘ্রই সরকারি কর্মীদের পোয়া বারো! DA নয়, প্রকৃত বেতন বৃদ্ধি নিয়ে আসছে খবর…

Published on:

Published on:

Government Employees
Follow

বাংলা হান্ট ডেস্কঃ চলছে ২০২৬ সাল, কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের (Government Employees) জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইতিমধ্যেই অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন নিয়ে আলোচনা তুঙ্গে। সম্ভাব্য ফিটমেন্ট ফ্যাক্টর কত হতে পারে সেই নিয়ে জল্পনা চলছে। পাশাপাশি বেতন কতটা বাড়বে? জোর চর্চা কর্মচারীমহলে।

প্রকৃত বেতন বৃদ্ধি বলতে বোঝায়, মুদ্রাস্ফীতির প্রভাব বাদ দিয়ে বেতনের প্রকৃত অর্থে কতটা বাড়ছে সেই পরিমাণ। একজন কর্মচারী বাস্তবে আগের তুলনায় কতটা বেশি জিনিস কিনতে পারছেন সেই ব্যবধান হল প্রকৃত বেতন বৃদ্ধি। সপ্তম বেতন কমিশনের ক্ষেত্রে প্রকৃত বেতন বৃদ্ধি অনেকটাই কম হয়েছিল। অষ্টম পে কমিশনের ক্ষেত্রে কী হবে, সেই নিয়ে প্রশ্ন।

অ্যাম্বিট ইনস্টিটিউশনাল ইক্যুইটিজের একটি রিপোর্ট বলছে, সপ্তম পে কমিশনের মেয়াদে কেন্দ্রীয় কর্মচারীদের ক্ষেত্রে প্রকৃত বেতন বৃদ্ধির পরিমাণ প্রায় ১৪ শতাংশ। মূল্যবৃদ্ধির সঙ্গে বিবেচনা করলে তা খুব একটা বেশি নয়। শেষ কয়েকটি বেতন কমিশনের সঙ্গে তুলনা করলে ৫ম বেতন কমিশনে প্রায় ৩১% প্রকৃত বেতন বৃদ্ধি পেয়েছিল।

এরপর ৬ষ্ঠ বেতন কমিশনে সর্বোচ্চ, প্রায় ৫৪% প্রকৃত বেতন বৃদ্ধি পেয়েছিল। তবে সপ্তম বেতন কমিশনে তা নেমে দাঁড়ায় ১৪%-এ। অষ্টম পে কমিশন নিয়ে কোনো স্পষ্ট আপডেট এখনও সামনে আসেনি। তবে কোটাক ইনস্টিটিউশনাল ইক্যুইটিজের মতে, নয়া পে কমিশনে প্রকৃত বেতন বৃদ্ধি প্রায় ১৩% হতে পারে। তবে মুদ্রাস্ফীতিসহ তা অনেক বেশি দেখাতে পারে, প্রায় ৮৩%।

Government Employees

আরও পড়ুন: বাজেট পেশের আগে লক্ষী ভান্ডার নিয়ে বড় সিদ্ধান্তের পথে কেন্দ্র! বন্ধ হবে কি টাকা দেওয়া? জানুন

একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, অষ্টম পে কমিশনে সম্ভাব্য ফিটমেন্ট ফ্যাক্টর হতে পারে ১.৮। এর ফলে ন্যূনতম মূল বেতন ১৮,০০০ টাকা বেড়ে প্রায় ৩০,০০০ টাকায় পৌঁছে যেতে পারে। এদিকে বেতন পরিবর্তনের সাথে সাথে অষ্টম পে কমিশন বাস্তবায়নের পর কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ্য ভাতা এবং মহার্ঘ্য ত্রাণও (DA ও DR) পরিবর্তন হবে।