ফেব্রুয়ারিতে লাফিয়ে বাড়ল GST কালেকশন! সরকারের কোষাগারে এল কত লক্ষ কোটি টাকা?

Published on:

Published on:

GST Collections saw a huge increase in February.
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, চলতি বছর অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভারতের GST আদায় (GST Collections) ৮.১ শতাংশ বৃদ্ধি পেয়ে ১.৮৩ লক্ষ কোটিতে পৌঁছেছে। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ২০২৫-২৬ অর্থবর্ষের মোট GST রেভিনিউ ছিল ২০.২৭ লক্ষ কোটি টাকা।

ফেব্রুয়ারিতে লাফিয়ে বাড়ল GST কালেকশন (GST Collections):

এর ফলে দেশের মোট অভ্যন্তরীণ রেভিনিউ ৫.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রায় ১.৩৬ লক্ষ কোটি টাকা হয়েছে। যেখানে মোট আমদানি রেভিনিউ ১৭.২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৭,৮৩৭ কোটি টাকা হয়েছে। এদিকে, মোট রিফান্ড বার্ষিক ১০.২ শতাংশ বৃদ্ধি পেয়ে ২২,৫৯৫ কোটি টাকা হয়েছে এবং মোট নিট GST আদায় বার্ষিক ৭.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ১.৬১ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে।

GST Collections saw a huge increase in February.

এছাড়াও, নিট সেস রেভিনিউ দাঁড়িয়েছে ৫,০৬৩ কোটি টাকায়। যা গত বছরের ফেব্রুয়ারিতে ছিল ১৩,৪৮১ কোটি টাকা। সরকার ২০২৬ অর্থবর্ষের জন্য GST আদায়ের ক্ষেত্রে ১১ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। এর অর্থ হল কেন্দ্রীয় GST এবং কম্পেন্সেশন সেস সহ মোট বার্ষিক রেভিনিউ হতে পারে ১১.৭৮ লক্ষ কোটি টাকা।

আরও পড়ুন: ইরান-ইজরায়েল যুদ্ধে লাফিয়ে বাড়বে অপরিশোধিত তেলের দাম! ভারতের ব্যাকআপ প্ল্যান কী?

রাজ্যগুলির GST সংগ্রহের পরিসংখ্যান: জানিয়ে রাখি যে, রাজ্যভিত্তিক GST সংগ্রহের ক্ষেত্রে মিশ্র ছবি সামনে এসেছে। শিল্পোন্নত রাজ্যগুলিতে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। অপরদিকে, তুলনামূলক ছোট রাজ্যগুলিতে হ্রাস দেখা গেছে। বর্তমানে, মহারাষ্ট্র ১০,২৮৬ কোটি টাকা GST সংগ্রহের মাধ্যমে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। তারপরে রয়েছে কর্ণাটক এবং গুজরাট।

আরও পড়ুন: ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে কাতারে আটকে ভারতের এই টিম! বাতিল হল ম্যাচ

এদিকে, পোস্ট-সেটেলমেন্ট SGST ভিত্তিতে GST সংগ্রহ বৃদ্ধি পাওয়া রাজ্যগুলির মধ্যে রয়েছে হিমাচল প্রদেশ, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, হরিয়াণা, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, তামিলনাড়ু, সিকিম এবং অরুণাচল প্রদেশ। উল্লেখ্য যে, পোস্ট-সেটেলমেন্ট SGST ভিত্তিতে GST সংগ্রহ হ্রাস পাওয়া রাজ্যগুলির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, ত্রিপুরা এবং জম্মু ও কাশ্মীর।