শহরে বেড়েছে হকারদের জবরদখল, ভোটের পরেই পদক্ষেপ নেবে পুরসভা

Published on:

Published on:

Hawker encroachment has increased, Kolkata municipal Corporation will take action
Follow

বাংলা হান্ট ডেস্ক : কলকাতা শহরের ব্যস্ততম এলাকাগুলি আবারও হকারদের দখলে যাচ্ছে। শহরে বহুদিন ধরেই হকার সমস্যা ছিলই তবে দিনের পর দিন এটি আরও গুরুতর আকার নিচ্ছে। এই নিয়েই একাধিক অভিযোগ জমা পড়েছে কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) হকার বিভাগে। বার্ট্রাম স্ট্রিট থেকে হুমায়ুন প্লেস, জওহরলাল নেহরু রোডগুলি ক্রমশ হকারদের (Hawker) জবরদখলে। এমনকি ওবেরয় গ্র্যান্ড হোটেলের সামনে পথচারীদের সুবিধার জন্য পুলিশ আলাদা করে করিডরের ব্যবস্থা করেছিল, সেটিও ক্রমশ হকারদের হাতেই চলে যাচ্ছে বলে অভিযোগ উঠছে।

হকারদের জন্য কড়া পুরসভা (Kolkata Municipal Corporation)

দিনের পর দিন বহু অভিযোগ আসতেই, এবার নড়েচড়ে বসেছে কলকাতা পুরসভা। কিন্তু এখনই কোন সিদ্ধান্ত নিতে চান না তারা। বিধানসভা নির্বাচনের আর হাতেগোনা কদিন বাকি। দু দফায় ভোটের পর, ৪ই মে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। আর তারপরেই হকারদের জবরদখল রুখতে কঠোর পদক্ষেপ নেওয়া‌ হবে, এমনটা জানিয়েছে পুরসভা।

তবে একদমই হাত গুটিয়ে বসে নেই, প্রাথমিক প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন পুরসভার আধিকারিকেরা। পুরসভার তরফে জানা গেছে, শহরের ব্যস্ততম রাস্তাগুলিতে প্রতিদিনই নতুন নতুন হকার এসে বসছেন। তাই যে ফুটপাতগুলি পথচারীদের হাঁটার জন্য বরাদ্দ ছিল সেখানে হাঁটা কার্যত অসম্ভব মনে হচ্ছে। উপায় না পেয়ে পথচারীরা ফুটপাত ছেড়ে রাস্তায় নেমে হাঁটছেন। এতে আবার দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।

ভোটের আবহে এইসব দিকে কলকাতা পুলিশের নজরদারি কিছুটা কম হওয়ায় পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে গেছে। এমনকি অভিযোগ রয়েছে পার্কিং জোনগুলি হকারদের দখলে চলে গেছে। এই প্রসঙ্গে হকার সংগঠনের এক প্রবীণ নেতা জানান, “পথচারীদের জন্য নির্ধারিত করিডর দখল করা ঠিক নয়। আমরা হকারদের অধিকারকে সমর্থন করি, কিন্তু রাস্তা বা যান চলাচলের জায়গা দখল করা উচিত নয়।”

প্রসঙ্গত, কলকাতা পুরসভা ও পুলিশ যৌথ উদ্যোগে হকার উচ্ছেদ অভিযান চালিয়েছিল। তবে সেই অভিযান বিশেষ কার্যকর হয়নি। উচ্ছেদ অভিযানের পর আবার পুরনো জায়গায় হকাররা ফিরে গিয়ে তাদের ব্যবসা শুরু করছেন।

Hawker encroachment has increased, Kolkata municipal Corporation will take action

আরও পড়ুন : কালীঘাটে চাঞ্চল্য, তৃণমূল নেতার বাড়ি ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী, চলছে তল্লাশি

এই প্রসঙ্গে, পুরসভার এক আধিকারিক জানান, “মধ্য কলকাতার নিউ মার্কেট-সহ পার্শ্ববর্তী এলাকার পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং টাউন ভেন্ডিং কমিটির নিয়ম মেনেই পদক্ষেপ করা হবে। তবে বর্তমানে নির্বাচনী আদর্শ আচরণবিধি জারি থাকায় বড় ধরনের উচ্ছেদ অভিযান আপাতত স্থগিত রাখা হয়েছে।” সব মিলিয়ে, শহরের জনজীবনে স্বস্তি ফেরাতে নির্বাচনের পর কার্যকরী পদক্ষেপের দিকেই এখন তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ।