বাংলা হান্ট ডেস্ক: নিরাপদ বিনিয়োগ এবং নিশ্চিত রিটার্নের ক্ষেত্রে, অধিকাংশ ভারতীয় বিনিয়োগকারীরা ফিক্সড ডিপোজিটের ওপর ভরসা রাখেন। এই আস্থাকে প্রাধান্য দিয়েই HDFC ব্যাঙ্ক (HDFC Bank) এবার তার লক্ষ লক্ষ গ্রাহকদের স্বস্তি প্রদান করেছে। এমতাবস্থায়, আপনিও যদি এই ব্যাঙ্কের গ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। মূলত, HDFC ব্যাঙ্ক এবার একটি নির্দিষ্ট মেয়াদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার বৃদ্ধির ঘোষণা করেছে। এই নতুন সুদের হার গত ৬ মার্চ, ২০২৬ থেকে কার্যকর হয়েছে। এই পরিবর্তন ৩ কোটি টাকার কম মূল্যের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে কার্যকর হবে। ২০২৫ সালের ডিসেম্বরে ব্যাঙ্কের সুদের হার কমানোর পর এই সিদ্ধান্ত বিনিয়োগকারীদের স্বস্তি দিয়েছে।
কোন মেয়াদের ক্ষেত্রে সুদের হার বৃদ্ধির ঘোষণা HDFC ব্যাঙ্কের (HDFC Bank):
জানিয়ে রাখি যে, HDFC ব্যাঙ্ক প্রতিটি ফিক্সড ডিপোজিটের সুদের হারে পরিবর্তন আনেনি। বরং, HDFC ব্যাঙ্ক একটি নির্দিষ্ট সময়সীমা নির্বাচন করেছে এবং সেটির ওপর রিটার্ন বৃদ্ধি করেছে। ব্যাঙ্কের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ৩ বছর ১ দিন থেকে ৪ বছর ৭ মাসের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটের সুদের হার ১০ বেসিস পয়েন্ট বা ০.১০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। পূর্বে, সাধারণ গ্রাহকরা এই নির্দিষ্ট সময়ের জন্য ৬.৪০ শতাংশ হারে সুদ পেতেন। যা এখন ৬.৫০ শতাংশে বৃদ্ধি করা হয়েছে। বরাবরের মতোই, প্রবীণ নাগরিক তথা সিনিয়র সিটিজেনরা অতিরিক্ত সুবিধা পাবেন। তাঁদের সুদের হার ৬.৯০ শতাংশ থেকে বাড়িয়ে ৭ শতাংশ করা হয়েছে।

অন্যান্য মেয়াদের জন্য বর্তমান হার: এই পরিবর্তনের ফলে, HDFC ব্যাঙ্কের সামগ্রিক সুদের হার এখন সাধারণ গ্রাহকদের জন্য ২.৭৫ শতাংশ থেকে ৬.৫০ শতাংশ পর্যন্ত হয়েছে। এদিকে, সিনিয়র সিটিজেনদের জন্যজন্য, এই হার ৩.২৫% থেকে ৭% পর্যন্ত। এই হারগুলি ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদের জন্য উপলব্ধ রয়েছে। অল্প মেয়াদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৭ থেকে ২৯ দিনের ফিক্সড ডিপোজিটে সাধারণ গ্রাহকদের জন্য ২.৭৫ শতাংশ এবং সিনিয়র সিটিজেনদের জন্য জন্য ৩.২৫ শতাংশ সুদের হার প্রদান করা হয়।
আরও পড়ুন: T20 বিশ্বকাপ জয়ের লক্ষ্যে টিম ইন্ডিয়ার নতুন টোটকা! ফাইনালের আগে নেওয়া হল বড় পদক্ষেপ
এদিকে, ৬ থেকে ৯ মাসের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার সাধারণ গ্রাহকদের জন্য ৫.৫০ শতাংশ এবং সিনিয়র সিটিজেনদের জন্য এই হার হল ৬ শতাংশ। ১ বছরের মেয়াদে, সাধারণ নাগরিকদের জন্য সুদের হার প্রায় ৬.২৫ শতাংশ এবং সিনিয়র সিটিজেনদের জন্য এটি ৬.৭৫ শতাংশ ১৮ মাস থেকে ২ বছর মেয়াদের বিনিয়োগের জন্য, সাধারণ গ্রাহকরা পাবেন ৬.৪৫ শতাংশ সুদ এবং সিনিয়র সিটিজেনরা পাবেন ৬.৯৫ শতাংশ সুদ। এদিকে, দীর্ঘমেয়াদে, ৫ থেকে ১০ বছরের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্র সাধারণ গ্রাহকদের জন্য সুদের হার ৬.১৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার হল ৬.৬৫ শতাংশ।
আরও পড়ুন: UPSC-তে প্রথম প্রচেষ্টায় বাজিমাত! বৈভব সূর্যবংশীর মামা হলেন IPS অফিসার
বিনিয়োগের আগে এই বিষয়গুলি মাথায় রাখতে হবে: জানিয়ে রাখি যে, অস্থির শেয়ার বাজারের মধ্যে ফিক্সড ডিপোজিটকে অত্যন্ত নিরাপদ এবং ঝুঁকিমুক্ত বিনিয়োগের বিকল্প হিসেবে বিবেচনা করা হয়। তবে, এক্ষেত্রে আপনার কষ্টার্জিত অর্থ বিনিয়োগের আগে অবশ্যই বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার তুলনা করুন। এছাড়াও, আপনার আর্থিক চাহিদা এবং ভবিষ্যতের লক্ষ্যগুলি মূল্যায়ন করার পরেই আপনার ফিক্সড ডিপোজিট মেয়াদ নির্বাচন করুন। সঠিক সময়ে সঠিক মেয়াদ নির্বাচন করলে আপনার রিটার্ন সর্বাধিক হতে পারে।












