UPSC-তে প্রথম প্রচেষ্টায় বাজিমাত! বৈভব সূর্যবংশীর মামা হলেন IPS অফিসার

Published on:

Published on:

Vaibhav Suryavanshi maternal uncle became an IPS officer.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ক্রিকেটের ময়দানে তিনি ব্যাট হাতে নামলেই চিন্তায় পড়ে যান প্রতিপক্ষ দলের বোলাররা। মাত্র ১৪ বছর বয়সেই বিভিন্ন টুর্নামেন্টে ইতিমধ্যেই নিজের দক্ষতা দেখিয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। এমতাবস্থায়, ভাগ্নের মতোই এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন বৈভব সূর্যবংশীর মামা। যিনি দেশের অন্যতম কঠিন পরীক্ষা UPSC-তে করেছেন বাজিমাত। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বৈভবের মামা অভিষেক চৌহান, UPSC পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১০২ তম স্থান অর্জন করে একজন IPS অফিসার হয়েছেন। অর্থাৎ, এবার বৈভব একজন IPS অফিসারের ভাগ্নে হিসেবেও পরিচিত হবেন।

বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) মামা প্রথম প্রচেষ্টাতেই সফল হন:

উল্লেখ্য যে, বৈভব সূর্যবংশীর মামা, অভিষেক চৌহান, সমস্তিপুর জেলার মহিউদ্দিননগর ব্লকের রাজাজন গ্রামের বাসিন্দা অধ্যাপক ডঃ অভয় কুমার সিং এবং অনুরাধা রাজপুতের ছেলে। তাঁর বাবা নালন্দা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। অভিষেক চৌহান তাঁর প্রথম প্রচেষ্টায় UPSC পরীক্ষায় সফল হয়েছেন। প্রস্তুতির ক্ষেত্রে তিনি ‘সেল্ফ স্টাডি’-কেই গুরুত্ব দিয়েছিলেন। এমতাবস্থায়, ক্রিকেটে ভাগ্নের সাফল্যের পর, UPSC-তে মামার সাফল্যে সমগ্র সমস্তিপুর জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে।

Vaibhav Suryavanshi maternal uncle became an IPS officer.
বৈভব সূর্যবংশীর মামা হলেন IPS অফিসার

বৈভব সূর্যবংশীর বাবা তথ্যটি জানিয়েছেন: অভিষেক চৌহানের এই সাফল্যে স্বাভাবিকভাবেই বৈভব সূর্যবংশীর পরিবার অত্যন্ত খুশি। ইতিমধ্যেই বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশী অভিষেক চৌহানের সাফল্যের বিষয়টি সামনে এনেছেন। পাশাপাশি, এটিকে তিনি গর্বের মুহূর্ত বলেও বিবেচিত করেছেন।

আরও পড়ুন: বৃষ্টির কারণে ভারত-নিউজিল্যান্ড ফাইনাল ভেস্তে গেল চ্যাম্পিয়ন হবে কে? কী বলছে ICC-র নিয়ম?

গত ৬ মার্চ হয়েছে ফলাফল ঘোষণা: জানিয়ে রাখি যে, গত৬ মার্চ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। যেখানে অভিষেক চৌহান ১০২ তম স্থান অর্জন করেন। অভিষেক ২০২৫ সালে প্রথম UPSC পরীক্ষায় অংশ নেন। প্রিলিমিনারি এবং মেইন্স পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর, ২০২৬ সালে তাঁর ইন্টারভিউ সম্পন্ন হয়। অভিষেকের এই সাফল্য তাঁর মাতৃভূমি দলসিংহসরাইতে আনন্দের সঞ্চার করেছে।

আরও পড়ুন: যুদ্ধের আবহেও উপচে পড়ল সরকারের কোষাগার! ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে বিপুল বৃদ্ধি

শীঘ্রই IPL-এ দেখা যাবে বৈভবকে: উল্লেখ্য যে, বৈভব সূর্যবংশীর কথা বর্তমানে ডিওয়াই পাতিল T20 টুর্নামেন্টে খেলছেন। এই টুর্নামেন্টের পরেই তিনি ফের IPL-এর মঞ্চে অবতীর্ণ হবেন। যেখানে তিনি খেলবেন রাজস্থানের হয়ে।