ধরা পড়লে জরিমানা থেকে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড! বাড়িতে একসঙ্গে কতগুলি LPG সিলিন্ডার রাখা যায় জানেন?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুদ্ধ উত্তেজনার কারণে দেশে সাময়িক ভাবে রান্নার গ্যাস (Liquefied Petroleum Gas) নিয়ে আতঙ্ক তৈরি হলেও কেন্দ্রের আশ্বাসের পর এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। গ্যাস সঙ্কট দেখা দেওয়ায় অনেকেই অতিরিক্ত গ্যাস সিলিন্ডার মজুত করে রাখার কথা ভেবেছিলেন। কিন্তু কেন্দ্রীয় সরকার আবারও সতর্ক বার্তা দিয়েছে অতিরিক্ত গ্যাস সিলিন্ডার মজুত রাখার বিষয়ে।

অতিরিক্ত এলপিজি সিলিন্ডার (Liquefied Petroleum Gas) মজুত রাখার বিষয়ে সতর্কবার্তা সরকারের

এলপিজি গ্যাসের সংযোগ এবং সিলিন্ডার সংরক্ষণের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে সরকারের, যা সমস্ত গ্রাহককেই মেনে চলতে হবে। নিয়ম অনুযায়ী, ভারতে এলপিজির ক্ষেত্রে ‘এক বাড়ি এক সংযোগ’ নীতি মেনে চলা হয়। অর্থাৎ একটি পরিবারের ক্ষেত্রে একটি এলপিজি সংযোগ বৈধ বলে মানা হয়। ভারতে মূলত ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম এবং ভারত পেট্রোলিয়াম এই তিনটি সংস্থা গ্যাস সরবরাহ করে থাকে বাড়ি বাড়ি। কোনও পরিবার যদি একটি সংস্থার থেকে এলপিজি সংযোগ নিয়ে থাকে, তবে ওই একই ঠিকানায় অন্য সংস্থার থেকে নতুন সংযোগ নেওয়া বৈধ বলে মানা হয় না। তবে গ্রাহক যদি চান তবে তাদের সংযোগকে ডবল সিলিন্ডার কানেকশনে রূপান্তরিত করতে পারেন।

How many liquefied petroleum gas cylinders can be stored at home

কতগুলি সিলিন্ডার রাখা যায়: নিয়ম বলছে, গৃহস্থালীর রান্নার গ্যাসের (Liquefied Petroleum Gas) ক্ষেত্রে একটি ঠিকানায় দুটি সিলিন্ডার রাখা স্বাভাবিক। যাতে একটি ব্যবহার করার সময় অপরটি রিজার্ভ হিসেবে রাখা যায়। এছাড়াও নিয়ম অনুযায়ী, একজন গ্রাহক বছরে সর্বোচ্চ ১৫ টি গার্হস্থ্য এলপিজি সিলিন্ডার নিতে পারেন।

আরও পড়ুন : আবেদন সফল, মেসেজ এলেও ঢোকেনি যুবসাথীর টাকা? সমাধান এই উপায়ে

কী ব্যবস্থা নেওয়া হতে পারে: উল্লেখ্য, অনুমতি ছাড়া অতিরিক্ত সিলিন্ডার বা ৪০ কেজির বেশি এলপিজি মজুত করলে তা আইনবিরুদ্ধ। অবৈধভাবে সিলিন্ডার মজুত বা কালোবাজারিতে জড়িত থাকার অভিযোগ যদি প্রমাণিত হয় তবে সংশ্লিষ্ট গ্রাহকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে। সংশ্লিষ্ট গ্রাহকের গ্যাস সংযোগ বাতিল পর্যন্ত হতে পারে এবং জরিমানাও হতে পারে।

আরও পড়ুন : গ্যাস সঙ্কটে মেনু থেকে উধাও সব্জি-মাংসের পদ, কাঠের উনুনে ফিরছেন পাইস হোটেলের মালিকরা

বিষয়টি গুরুতর পর্যায়ে গেলে Essential Commodities Act এর আওতায় অপরাধ হিসেবে গণ্য হলে অভিযুক্ত ব্যক্তির ৩ মাস থেকে ৭ বছর পর্যন্ত কারাদণ্ডও হতে পারে। তাছাড়াও নিরাপত্তার দিক থেকে বিচার করলেও অতিরিক্ত গ্যাস সিলিন্ডার বাড়িতে মজুত রাখা উচিত নয়।