বাংলাহান্ট ডেস্ক : আবেদন সফল হয়েছে ‘যুবসাথী’তে (Yuva Sathi)। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখাচ্ছে ‘সাকসেসফুল’। অথচ এখনও টাকা ঢোকেনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এমতাবস্থায় কী করণীয়? তবে কি যুবসাথীর টাকা পাওয়া যাবে না? এই চিন্তাই ঘুরপাক খাচ্ছে অনেক আবেদনকারীর মনে?
মেসেজ আসলেও পাওয়া যাচ্ছে না যুবসাথীর (Yuva Sathi) টাকা
যুবসাথী প্রকল্পে আবেদন করার পর যে মেসেজটি পাওয়া যাচ্ছে সেটি অ্যাকনলেজমেন্ট মেসেজ। এর অর্থ হচ্ছে আবেদন সঠিক ভাবে সরকারি পোর্টালে জমা পড়েছে। কিন্তু এই মেসেজটি পাওয়া মানেই যে টাকা ঢুকেছে এর কোনও নিশ্চয়তা নেই।

আলাদা করে আসবে মেসেজ: সূত্র মারফত জানা যাচ্ছে, যুবসাথীর টাকা ঢোকার আগে আলাদা ভাবে মেসেজ যাবে। ওই কনফার্মেশন মেসেজেই টাকার অঙ্ক সহ বিস্তারিত ভাবে সবটা লেখা থাকবে। ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হওয়ার পরেই এই মেসেজ পাওয়া যাবে। জানা যাচ্ছে, বহু ভুয়ো আবেদন জমা পড়ায় নথিপত্র ঠিক মতো যাচাই করে তবেই আবেদনকারীদের নাম পাঠানো হচ্ছে ট্রেজারিতে। তারপর ব্যাঙ্ক ডিটেলসের সঙ্গে আধারের তথ্য মিললে তবে শুরু হচ্ছে পেমেন্ট প্রক্রিয়া।
আরও পড়ুন : উন্নয়নের পাঁচালী গেয়েও প্রার্থী তালিকায় নেই নাম, অবশেষে মুখ খুললেন ইমন
কোন ক্ষেত্রে পাওয়া যাবে না টাকা: তবে কিছু ক্ষেত্রে টাকা নাও পেতে পারেন আবেদনকারী (Yuva Sathi)। আবেদনকারীর বয়স ২১ এর নীচে হলে বাতিল হয়ে যাবে আবেদন। আবেদনকারীর আপলোড করা নথির সঙ্গে অন্যান্য তথ্য না মিললে পাওয়া যাবে না টাকা। এছাড়াও ট্রেজারিতে ডেটা এন্ট্রি করার সময় ব্যাঙ্ক ডিটেলসে ভুল থাকলে ফেল হতে পারে পেমেন্ট।
আরও পড়ুন : ৮ মে-র পর থেকে আর গোপন থাকবে না ব্যক্তিগত চ্যাট? ইনস্টাগ্রাম নিয়ে বড় ঘোষণা মেটার
যদিও অনলাইনে প্রকল্পে আবেদন করার ক্ষেত্রে প্রক্রিয়া অনেকটাই সহজ হয়ে গিয়েছে। এক্ষেত্রে আবেদনকারীরা নিজেরাই তথ্য দেন, ফলে সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফার সহজে হয়। কিন্তু অফলাইনে ম্যানুয়াল ডেটা এন্ট্রির কারণে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই অফলাইন আবেদনের ক্ষেত্রে সমস্যা বেশি দেখা দিচ্ছে। তবে জানা যাচ্ছে, মোবাইলে ‘ক্লেম’ মেসেজ আসার দুদিনের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা।












