উপচে পড়ল সরকারের কোষাগার! জানুয়ারিতে GST আদায় ৬.২ শতাংশ বেড়ে হল ১.৯৩ লক্ষ কোটি

Published on:

Published on:

How much did GST collection increase in January?
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, জানুয়ারিতে ভারতের GST আদায় (GST Collection) ৬.২ শতাংশ বেড়ে ১.৯৩ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। গত রবিবার সরকার জানিয়েছে, জানুয়ারিতে ভারতের পণ্য ও পরিষেবা কর (GST) সংগ্রহ ১,৯৩,৩৮৪ কোটি টাকায় পৌঁছেছে। যা গত বছরের এই মাসের তুলনায় ৬.২ শতাংশ বেশি। মূলত, এই বৃদ্ধি ঘটেছে শক্তিশালী অভ্যন্তরীণ কার্যকলাপ এবং ইমপোর্ট রেভিনিউর ভালো বৃদ্ধির কারণে। উল্লেখ্য যে, ২০২৫ সালের জানুয়ারিতে মোট GST সংগ্রহ ছিল ১,৮২,০৯৪ কোটি টাকা।

GST আদায় (GST Collection) ৬.২ শতাংশ বেড়ে ১.৯৩ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে:

বার্ষিক ভিত্তিতে, ২০২৫-২৬-এর এপ্রিল-জানুয়ারিতে মোট সংগ্রহ বেড়ে ১৮,৪৩,৪২৩ কোটি টাকা হয়েছে, এক্ষেত্রে বার্ষিক ৮.৩ শতাংশ বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। জানুয়ারিতে নিট GST রেভিনিউ ছিল ১,৭০,৭১৯ কোটি টাকা। যা গত বছরের একই মাসের তুলনায় ৭.৬ শতাংশ বেশি। বার্ষিক ভিত্তিতে নিট রেভিনিউ ১৫,৯৫,৭৫২ কোটি টাকায় পৌঁছেছে। যেখানে ৬.৮ শতাংশ বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। এদিকে, রিফান্ডের ক্ষেত্রে মিশ্র প্রবণতা দেখা গিয়েছে। জানুয়ারিতে মোট রিফান্ড হল ২২,৬৬৫ কোটি টাকা। যা গত বছরের তুলনায় ৩.১ শতাংশ কম। এদিকে, দেশীয় রিফান্ড ৭.১ শতাংশ কমে ১৩,১১৯ কোটি টাকায় দাঁড়িয়েছে। যেখানে এক্সপোর্ট রিফান্ড ২.৯ শতাংশ বেড়ে ৯,৫৪৬ কোটি টাকায় দাঁড়িয়েছে।

How much did GST collection increase in January?

উল্লেখ্য যে, দেশীয় GST আদায়ের ক্ষেত্রে বৃদ্ধি অব্যাহত রেখেছে। এটি আগের বছরের তুলনায় ৪.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ১,৪১,১৩২ কোটি টাকায় পৌঁছেছে। ইমপোর্ট GST আদায় শক্তিশালী দিক বজায় রেখেছে। মোট ইমপোর্ট রেভিনিউ ৫২,২৫৩ কোটি টাকায় পৌঁছেছে। যা ২০২৫ সালের জানুয়ারির তুলনায় ১০.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এদিকে, কম্পেন্সেশন সেস গত বছরের ১৩,০০৯ কোটি টাকা থেকে কমে ৫,৭৬৮ কোটি টাকায় দাঁড়িয়েছে। এক্ষেত্রে ৫৫.৬ শতাংশের হ্রাস ঘটেছে।

আরও পড়ুন: T20 বিশ্বকাপের আগে নতুন নাটক পাকিস্তানের! অংশগ্রহণ নিয়ে বজায় সাসপেন্স

রাজ্যভিত্তিক সংগ্রহ: আমরা যদি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল ভিত্তিক GST সংগ্রহে পরিসংখ্যানের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে, হরিয়াণা (২৭%), মহারাষ্ট্র (১৫%), গুজরাট (১৩%), হিমাচল প্রদেশ (১৮%), পাঞ্জাব, (১২%)
চণ্ডীগড়ে (১৫ শতাংশ) ও পুদুচেরির (১১% শতাংশের) ক্ষেত্রে পজিটিভ গ্রোথ পরিলক্ষিত হয়েছে।

আরও পড়ুন: ৩৬ কোটি গ্রাহকের জন্য বড় উপহার Airtel-এর! ৪,০০০ টাকার এই সাবস্ক্রিপশন পান বিনামূল্যে

এদিকে, মাঝারি বৃদ্ধি ঘটেছে তামিলনাড়ু (৫%), কর্ণাটক (৭%), উত্তরপ্রদেশ (২%), দিল্লি (৩%) এবং পশ্চিমবঙ্গে (১%)। তবে, নেগেটিভ পরিসংখ্যান সামনে এসেছে মধ্যপ্রদেশ (-১৫ শতাংশ), ঝাড়খণ্ড (- ৬ শতাংশ), ওড়িশা (-১০ শতাংশ), ছত্তিশগড় (-২৩ শতাংশ), লাদাখ (-৩০ শতাংশ), লাক্ষাদ্বীপ (-৩০ শতাংশ) থেকে।