বাংলা হান্ট ডেস্ক: ভারতের অন্যতম বৃহৎ টেলিকম সংস্থা Airtel তার লক্ষ লক্ষ ব্যবহারকারীদের জন্য একটি বড় উপহার নিয়ে এসেছে। কোম্পানিটি ইতিমধ্যেই Adobe-এর সঙ্গে এটি অংশীদারিত্বের পর ঘোষণা করেছে যে, Airtel-এর প্রায় ৩৬ কোটি ব্যবহারকারী ১ বছরের জন্য Adobe Express Premium সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই অফারটি মোবাইল এবং ব্রডব্যান্ড ব্যবহারকারীদের পাশাপাশি DTH ব্যবহারকারীদের জন্যও প্রযোজ্য।
গ্রাহকদের জন্য বড় উপহার Airtel-এর:
Adobe Express Premium: জানিয়ে রাখি যে, Adobe Express হল একটি অত্যন্ত জনপ্রিয় অল-ইন-ওয়ান কন্টেন্ট তৈরির টুল। যা ব্যবহারকারীদের পোস্টার থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া পোস্ট, ভিডিও এবং রিল ছাড়াও, প্রেজেন্টেশন এবং ব্যানার সবকিছু তৈরি করতে সাহায্য করেন। এর প্রিমিয়াম সংস্করণটি পেড হলেও, Airtel ব্যবহারকারীরা ১২ মাসের জন্য বিনামূল্যে অ্যাক্সেস পাবেন। এই প্রিমিয়াম সংস্করণটি ব্যবহারকারীদের বেশ কয়েকটি উন্নত বৈশিষ্ট্যের অ্যাক্সেস দেবে।

প্রিমিয়ামের সঙ্গে আসা উন্নত এবং AI পাওয়ার্ড বৈশিষ্ট্যগুলির কথা বলতে গেলে ওই তালিকায় রয়েছে AI ইমেজ জেনারেশন, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, টেক্সট-টু-ইমেজ টুল, ভিডিও এডিটিং, অটো ক্যাপশন, প্রিমিয়াম টেমপ্লেট এবং হাজার হাজার পেশাদার ফন্ট অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও, ব্যবহারকারীরা Adobe Stock-এর প্রিমিয়াম অ্যাসেট, ১০০ জিবি ক্লাউড স্টোরেজ এবং ওয়াটারমার্ক ছাড়াই কন্টেন্ট এক্সপোর্ট করার বিকল্প পাবেন।
আরও পড়ুন: পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব রাখতে গিয়ে মাথায় হাত এই দেশগুলির! ভারতীয়রা দেখিয়ে দিল শক্তি
ব্যবহারকারীরা কীভাবে বিনামূল্যে সাবস্ক্রিপশন পাবেন: আপনি যদি একজন Airtel ব্যবহারকারী হন এবং বিনামূল্যে সাবস্ক্রিপশন পেতে চান সেক্ষেত্রে আপনাকে Airtel Thanks App টি খুলতে হবে। App-এর রিওয়ার্ডস বা OTT সেকশনে গিয়ে আপনি Adobe Express Premium অফারটি দেখতে পাবেন। সেটিতে ট্যাপ করলেAdobe
অ্যাকাউন্টে লগ ইন বা সাইন আপ করার সঙ্গে সঙ্গেই আপনার সাবস্ক্রিপশন সক্রিয় হয়ে যাবে। আপনি পুরো এক বছরের জন্য সমস্ত প্রিমিয়াম ফিচার্স ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুন: বড় খবর! টাটা ট্রাস্টসকে বিদায় জানাচ্ছেন রতন টাটার এই ঘনিষ্ঠ সহযোগী
কাদের জন্য সবচেয়ে লাভজনক অফার: মূলত, কন্টেন্ট ক্রিয়েটার থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, শিক্ষার্থী, ব্যবসায়িক মালিক এবং ডিজিটাল মার্কেটারদের জন্য Airtel-এর এই অফারটি নিঃসন্দেহে চমৎকার হিসেবে বিবেচিত হবে। তারা ব্যয়বহুল সফটওয়্যার না কিনেও প্রো-লেভেল কন্টেন্ট তৈরির বিকল্প পাবেন। Airtel তার গ্রাহকদের ডিজিটাল ক্রিয়েশন টুলস সরবরাহ করার এবং নতুন ব্যবহারকারীদের আকৃষ্ট করার চেষ্টা করছে।












