বড় খবর! টাটা ট্রাস্টসকে বিদায় জানাচ্ছেন রতন টাটার এই ঘনিষ্ঠ সহযোগী

Published on:

Published on:

This close associate of Ratan Tata is saying goodbye to Tata Trusts.
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার টাটা ট্রাস্টস (Tata Trusts) প্রসঙ্গে একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, প্রয়াত শিল্পপতি রতন টাটার আরেক ঘনিষ্ঠ সহযোগী টাটা ট্রাস্টস থেকে বিদায় নিতে চান। মূলত, স্যার দোরাবজি টাটা ট্রাস্টসের বোর্ড থেকে ট্রাস্টি পদ থেকে সরতে চান প্রমিত জাভেরি। তিনি টাটা ট্রাস্টসের চেয়ারম্যান নোয়েল টাটাকে এই সংক্রান্ত একটি চিঠি লিখে জানিয়েছেন যে, ২০২৬ সালের ১১ ফেব্রুয়ারি তাঁর বর্তমান মেয়াদ শেষ হওয়ার পর তিনি স্যার দোরাবজি টাটা ট্রাস্টসের ট্রাস্টি হিসেবে পুনরায় নিযুক্ত হতে চান না।

টাটা ট্রাস্টস (Tata Trusts) থেকে বিদায় নিতে চান প্রমিত জাভেরি:

৩১ জানুয়ারি তারিখে লেখা ওই চিঠিতে, ঝাভেরি জানিয়েছেন যে, তিনি গত ১২ ফেব্রুয়ারি ২০২০ সাল থেকে একজন ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রয়াত রতন টাটা তাঁকে এই দায়িত্ব দিয়েছিলেন।
প্রমিত আরও জানান যে, তিনি ইতিমধ্যেই নোয়েল টাটার সঙ্গে এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা করেছেন এবং এখন আনুষ্ঠানিকভাবে এটি জানাচ্ছেন।

This close associate of Ratan Tata is saying goodbye to Tata Trusts.
প্রমিত জাভেরি

প্রসঙ্গত উল্লেখ্য যে, জাভেরি তাঁর এই মেয়াদকে অত্যন্ত সম্মানের হিসেবে বর্ণনা করেছেন এবং টাটা ট্রাস্টসের ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন। এই চিঠির একটি অনুলিপি স্যার দোরাবজি টাটা ট্রাস্টের ট্রাস্টিদের কাছে এবং টাটা ট্রাস্টসের সিইও সিদ্ধার্থ শর্মার কাছেও পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: বিদ্যুৎ নিয়ে বিরোধের জের! আদানির বিরুদ্ধে আইনি লড়াই বাংলাদেশের, নেওয়া হল বড় পদক্ষেপ

টাটা ট্রাস্টস : এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, স্যার দোরাবজি টাটা ট্রাস্টস হল টাটা গ্রুপের অন্যতম প্রধান জনহিতকর ট্রাস্ট। টাটা গ্রুপের হোল্ডিং কোম্পানি টাটা সন্সে এর একটি বড় অংশ রয়েছে।

আরও পড়ুন: ভারত-পাকিস্তান ম্যাচের আগে একী কাণ্ড! নাক ভাঙল এই খেলোয়াড়ের

এদিকে, প্রমিত ঝাভেরি ২০২০ সালের ফেব্রুয়ারিতে টাটা ট্রাস্টসের বোর্ডে অন্তর্ভুক্ত হন। সেই সময় রতন টাটা ছিলেন এর চেয়ারম্যান। স্যার দোরাবজি টাটা ট্রাস্ট এবং স্যার রতন টাটা ট্রাস্ট একসঙ্গে টাটা সন্স গ্রুপের হোল্ডিং কোম্পানির ৫১ শতাংশেরও বেশি শেয়ারের মালিক তিনি। এটি টাটা সন্স গ্রুপের একটি হোল্ডিং কোম্পানি।