সঠিক পরিমাপ না জানলে রান্নাটাই মাটি, ১ কেজি মাটনে কতটা পেঁয়াজ-রসুন পড়ে জানেন?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : সারা সপ্তাহ কর্মব্যস্ততায় কাটানোর পর সপ্তাহান্তেই একটু জিরোনোর সময় পাওয়া যায়। নিজেদের সময় দেওয়া, পরিবারকে সময় দেওয়ার সঙ্গে সঙ্গে চলে জমিয়ে খাওয়া দাওয়া (Recipe)। রবিবার মানেই অনেক বাটিতে মাটন বাঁধাধরা। রবিবাসরীয় দুপুরে পাঁঠার মাংস আর ভাত না হলে ছুটিটা যেন ঠিক জমে না।

কীভাবে রাঁধবেন ১ কেজি মাটন (Recipe)?

বাড়িতে মাংস রাঁধা এমন কিছু কঠিন বিষয় নয়। তবে বাড়িতে হঠাৎ অতিথি এসে পড়লেই হয় সমস্যা। ১ কেজি মাটনের ক্ষেত্রে কতটা পেঁয়াজ রসুন দিতে হবে তা বুঝতে পারেন না দক্ষ রাঁধুনিরাও। আর পরিমাপের গণ্ডগোল হলে নষ্ট হয়ে যেতে পারে পুরো রান্নাটাই।

How much onion and garlic goes in 1 kg mutton recipe

পরিমাপ ঠিক না হলে স্বাদ নষ্ট: পেঁয়াজ রসুন কম হলে রান্নার স্বাদটাই নষ্ট হয়ে যেতে পারে। যদি সঠিক পরিমাণে সবকিছু দেওয়া হয় তবে মশলা হবে সঠিক। মাংস রান্নার রঙ স্বাদ দুটোই খুলবে। এক কেজি মাটন কীভাবে রাঁধলে স্বাদ হবে, জেনে রাখুন সঠিক রেসিপি।

আরও পড়ুন :  নিয়ম মানার বালাই নেই, ঝুঁকি নিয়েই চলছে পরিষেবা, ১৭টি রুফটপ রেস্তোরাঁকে নোটিশ পুরসভার

কীভাবে রাঁধবেন মাংস: প্রথমে মাংস ভালো করে ধুয়ে নুন, হলুদ মাখিয়ে রাখতে হবে। এর মধ্যে দিতে হবে পেঁয়াজ কুচি, আদা এবং রসুন বাটা। ভালো করে ম্যারিনেট করে দু তিন ঘন্টা রেখে দিতে হবে। এক কেজি মাটন (Recipe) হলে দই দিতে হবে ৩-৪ টেবিল চামচ। ১ কেজি মাটনের ক্ষেত্রে পেঁয়াজ লাগে প্রায় ১০০ গ্রাম। আর যদি বেশি মশলাদার রান্না হয় তবে দিতে হবে ১৫০ গ্রাম।

আরও পড়ুন : স্লিপারের ভাড়ায় পাবেন এসি কোচের পরিষেবা! লাগবে না অতিরিক্ত চার্জ, রেলের এই নিয়ম জানেন?

১ কেজি মাটনের ক্ষেত্রে ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা, ১ টেবিল চামচ করে জিরে, ধনে এবং গরম মশলা গুঁড়ো দিতে হবে। মশলা ঘন করতে সঙ্গে দিতে হবে ২-৩ টি টমেটো। এই সমস্ত মশলা তেল এবং ঘিতে কষিয়ে গরম জল দিয়ে ২ ঘন্টা দমে রাখলেই তৈরি হবে একেবারে জিভে জল আনা মাটন কষা।